শুক্রবার মধ্যরাতে শিয়ালদা স্টেশনে রোহিঙ্গা সন্দেহে আটক ৩ জন
আবার মায়ানমার থেকে কলকাতায় ঢোকার অপরাধে তিন জনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার মধ্য রাতে শিয়ালদা স্টেশনে। কোনও পরিচয়পত্র ও পাসপোর্ট ছাড়াই ভারতে ঢোকার অভিযোগ। ২০ হাজার টাকার বিনিময়ে বেআইনিভাবে ভারতে ঢোকে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে শিয়ালদহ স্টেশনে এক ব্যক্তি-সহ দুই মহিলার গিতিবিধি দেখে সন্দেহ হয় টিকিট চেকারের। দ্রুত চলে আসে পুলিশ। পুলিশের প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে পারে নি তারা।
একজন পুরুষের সঙ্গে ছিল দুজন মহিলা। পুলিশ সূত্রে জানা গেছে ওই লোকটির নাম আব্দুল রহমান। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই ধৃত ব্যক্তির নাম আব্দুল রহমান। তাঁর সঙ্গে যে মহিলারা আছেন তাঁরা তাঁর পরিবারেরই সদস্য বলে জানান। স্পষ্টতই জানান, তাঁরা মায়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন। পাসপোর্ট না থাকার কারণে ২০ হাজার টাকা দিয়েই ঢুকেছেন ভারতে। কিন্তু, আসলেই কোন উদ্দেশ্যে এপারে এসেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এর মধ্যে বড়ো কোনো চক্র যুক্ত কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

