সরকারি ট্রিপল, পলিথিন শিটের পরে এবার সরকারি প্লাস্টিকের ডাস্টবিন চুরির অভিযোগ জলপাইগুড়ি পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে
নিউজ ব্যুরো:- ‘চুরি’ শব্দটা এক সময় অভিধানে কিছুটা ব্রাত্য ছিল। কিন্তু গত ১০/১২ বছরে বেশ মর্যাদা পেয়েছে এই শব্দটি। চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, বন্যা বিপর্যস্তদের ট্রিপল চুরি ইত্যাদি অনেকদিন আগেই সামনে এসেছিলো। এবার একেবারে ময়লা ফেলার ডাস্টবিন চুরি! জলপাইগুড়ি পুরোসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সী। প্রথমে বোর্ড মিটিংয়েই হাঁড়ি ভাঙেন কংগ্রেস কাউন্সিলর। তাঁর দিকে তৃণমূল কাউন্সিলরেরা তেড়ে এলে পরিস্থিতি বেগতিক দেখে সভা থেকে বেরিয়ে যান ওই কাউন্সিলর, তারপর সোজা কংগ্রেস কার্যালয়ে গিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সমস্ত ঘটনা শুধু বলেন তাই নয়, তিনি চেয়ারম্যানের ছাদের ছবি দেখান।
সেই ছবিতেই দেখা যাচ্ছে সারি সারি পৌরসভার ময়লা ফেলার ভ্যাটে শোভা পাচ্ছে অজস্র গাছ।
তৃণমূল পরিচালিত ২৫ সদস্যের জলপাইগুড়ি পুরসভায় বুধবার বিকেলে বোর্ড মিটিং ছিল। দীর্ঘদিন ধরে বোর্ড মিটিং না হওয়ায় খোদ মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েছিল পুর কর্তৃপক্ষ। এরপর খোদ জেলাশাসক পুরবোর্ডের সভা ডেকেছিলেন। এদিনের বৈঠকে পুরবোর্ডের বিরুদ্ধে ও নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ তুলোন কংগ্রেস কাউন্সিলর। এর পরেই তার দিকে তেড়ে যান চেয়ারম্যান। তখন বেগতিক বুঝে কংগ্রেস অফিসে এসে সংবাদিক সম্মেলন করে সব জানান। তিনি বলেন, ‘চেয়ারম্যান তার বাড়িতে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ৬০টি বালতি ব্যাবহার করে ফুলের টব বানিয়েছেন। এর থেকে খুব সহযেই বোঝা যায় উনি কী পর্যায়ে দুর্নীতি করেন।” এবার না আবার তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাড়ার দুস্টু ছেলেরা ‘বালতি চোর’ বলে কটূক্তি করে ওঠে!!

