Saturday, February 28, 2026
- Advertisement -

সারি ধর্মকে পৃথক ধর্মের দাবিতে কনভোকেশন আদিবাসী সমাজের

- Advertisement -

সারি ধর্মকে পৃথক ধর্মের দাবিতে কনভোকেশন আদিবাসী সমাজের

নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া :- সারি ধর্মের স্বীকৃতির দাবিতে ঐতিহাসিক জনসভা
বাঁকুড়া জেলার তালডাংরায় এদিন সফলভাবে অনুষ্ঠিত হলো। সারি ধর্ম যে এক ধর্ম যে একটা পৃথক ধর্ম এর দাবিতে দীর্ঘদিন আন্দোলনের পথে ছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।এদিন ফের আরেকবার সারি ধর্মের পৃথক স্বীকৃতির দাবিতে জনসভা ও কনভেনশন হলো।

ভারত জাকাত মাঝি পারগানা মহলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বাঁকুড়া সহ পার্শ্ববর্তী জেলা থেকে ৭০০-এর বেশি মানুষ অংশগ্রহণ করেন।তালডাংরা বিধানসভার
শিবডাঙা মোড় থেকে চেনচুরিয়া ইকো পার্ক পর্যন্ত র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাল পূজা, অতীতের স্থানীয় এসটি সমাজের বীর ব্যক্তিত্বদের সংবর্ধনা, নেতৃবৃন্দের বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন এই সভায় উপস্থিত ছিলেন তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু,জেলার বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর রায়,কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সুভোধ হাঁসদা সহ আরো অনেকে।

সভায় বক্তারা জনগণনাসহ সরকারি নথিতে সাঁওতালি সারি ধর্মের স্বীকৃতি না থাকা এবং ইউনিফর্ম সিভিল কোড (UCC) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ঘোষণা করা হয় যে, একই দাবিতে ২২ ফেব্রুয়ারি ২০২৬, নতুন দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় স্তরের আন্দোলন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments