Saturday, March 14, 2026
- Advertisement -

হামাস নেতা হানিয়া হত্যা – তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন ইরানে 

- Advertisement -

আন্তর্জাতিক

হামাস নেতা হানিয়া হত্যা – তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন ইরানে

নিউজ ডেস্ক:- ইসরাইলের নির্মম আক্রমনে মৃত্যু হয়েছে হামাসের রাজনৈতিক নেতা হানিয়ার। এতে যেমন প্রবল ক্ষোভ প্রকাশ করেছে ইনার তেমনই হানিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন, অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকারকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হচ্ছে এবং ইরান মনে করে হামাস নেতার রক্তের প্রতিশোধ নেওয়া একটি কর্তব্য। বুধবার রাতে তেহরানে হানিয়ার ব্যক্তিগত বাসভবনে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে এই হামাস নেতাকে হত্যা করা হয়। ইরান ও ফিলিস্থানিরা মনে করে, এই মৃত্যুর পিছনে প্রচ্ছন্ন মদত আছে আমেরিকার। যদিও আমেরিকা তা অস্বীকার করেছে।

ইরানে পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে খামেনি বলেন, সাহসী ও বিশিষ্ট ফিলিস্তিনি মুজাহিদিন নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতে প্রতিরোধ ফ্রন্ট শোকে মুহ্যমান। অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আমাদের গৃহে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদের শোকাহত করেছে, কিন্তু এরসঙ্গে তারা নিজেদের জন্য কঠোর শাস্তির ক্ষেত্রও প্রস্তুত করেছে। খামেনি বলেন, শহীদ হানিয়া তার মূল্যবান জীবন বহু বছর সম্মানজনক সংগ্রামের ময়দানে নিজের হাতে তুলে নিয়ে শাহাদাতের জন্য প্রস্তুত ছিলেন। আর এই পথেই তিনি তার সন্তান ও জনগণকে উৎসর্গ করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments