নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ” বাংলার আবাস যোজনা ” মধ্য দিয়ে সমস্ত গরিব মানুষদের মাথার উপর ছাঁদ তৈরি করার সুবন্দোবস্ত করেছেন রাজ্যের সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তখন বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের মালিপুকুর এলাকায় অন্যরকম ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়। সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায়ের এই ওয়ার্ডে এখনও বেশ কিছু পরিবার রয়েছেন যারা সরকারি বাড়ি থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। অসহায় এই পরিবারগুলি জানান , বর্ষাকালে ঘরে জল ঢুকে যায় বাড়িতে বড় বড় ফাটল তৈরি হয়েছে যে কোন মুহূর্তে বাড়িগুলি ভেঙে পড়তে পারে। সোনামুখী পৌর প্রশাসকের
এক প্রকার আতঙ্ক নিয়ে বাড়িতে তারা রাত কাটাচ্ছেন কিন্তু তার পরেও পৌরসভার কোনরকম হুশ ফিরছে না। দীর্ঘদিন ধরে তারা এইরকম আতঙ্ক নিয়েই বসবাস করে আসছেন জরাজীর্ণ বাড়িতে। তাদের দাবি তারা বারবার পৌরসভায় জানিয়েছেন একটি বাড়ির জন্য কিন্তু হয়নি। ছয় নম্বর ওয়ার্ড ছাড়াও তিন নম্বর ওয়ার্ডের কেচকিবন বাউরি পাড়াতেও এখনও অনেক পরিবার রয়েছে যারা সরকারি বাড়ি থেকে বঞ্চিত । তবে আর কতদিন তাদেরকে এভাবেই ভাঙ্গা বাড়িতে রাত কাটাতে হবে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই অসহায় পরিবার গুলির কাছে। অত্যন্ত এই গরিব পরিবারগুলো সরকারি বাড়ি থেকে বঞ্চিত হয়ে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে রীতিমতো পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারা। কালিদাসি বাউরি, মানিক কাউরি, সিমা বাউরি নামের সাধারণ মানুষরা বলেন , যাদের লোক বল আছে তারা বাড়ি পাচ্ছে আমাদের বাড়ির প্রয়োজন অথচ আমরাই বাড়ি পাচ্ছি না ।
সোনামুখী পৌর প্রশাসকের নিজের ওয়ার্ডের সাধারণ মানুষদের এখনো মেলেনি সরকারি বাড়ি ক্ষুব্দ সাধারন মানুষরা
মরণোত্তর চক্ষুদান ও দেহদান সংগ্রহের সচেতনা শিবির ও প্রচার অভিযান
ভোট এলে শুধুমাত্র প্রতিশ্রুতি আসে কিন্তু ভোট চলে গেলে কারোর দেখা মেলে না। এখন আমাদের একটাই দাবি দ্রুত আমাদের একটি সরকারি বাড়ির সুবন্দোবস্ত করা হোক। এ বিষয়ে সোনামুখী বিধানসভার বিজেপির কনভেনার তাপস মিত্র বলেন , বিজেপি করার জন্য অনেকেই বাড়ি পাচ্ছেন না। তবে শুধু মাত্র ছয় নম্বর ওয়ার্ড নয় সোনামুখী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই সমস্যা রয়েছে। যারা বিজেপি করছে তারা বাড়ি পাচ্ছেন, বড়জোড়ায় অনুষ্ঠিত হলো ” বিবেক চেতনা উৎসব 2022 ” বড়জোড়ায় অনুষ্ঠিত হলো ” বিবেক চেতনা উৎসব 2022 ” প্রকৃত গরীব মানুষরা সরকারি বাড়ি থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও তিনি বলেন ভোট এলেই তাদের বাড়ি গিয়ে কাগজপত্র নিয়ে আসছেন এবং বলছেন আমাদের ভোট দাও আমরা এবার ঘর করে দেবো যখনি ভোট হয়ে যাচ্ছে তারা বাড়িগুলি পাচ্ছে না। তবে বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।
এ বিষয়ে সোনামুখী পৌরসভার গাফিলতি আছে কিনা সে বিষয়ে সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এক্ষেত্রে পৌরসভার কোনো গাফিলতি নেই। অল্প সংখ্যক পার্সেন্টেজ আছে যা সামনের বারে হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবেবড়জোড়ায় অনুষ্ঠিত হলো ” বিবেক চেতনা উৎসব 2022 “

