বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে তালিবানি শাসনের দিকে এগোচ্ছে
এবার বাংলাদেশের মৌলবাদীরা ফতোয়া জারি করেছে, সে দেশে মহিলাদের ফুটবল খেলার কোনো অধিকার নেই। ক্ষোভ বাড়ছে উদার মনস্ক সে দেশের মানুষের। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা প্রকাশ্যে চলে আসে। খবরে প্রকাশ, মঙ্গলবার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। এমন সময়ে কিছু লোকজন এসে মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুর করে। ভাঙচুরের ওই ভিডিয়ো লাইভও করা হয়। আক্কেলপুর থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, ভাঙচুরের ঘটনা ঘটলেও, এই বিষয়ে কেউ এখনও অভিযোগ জানায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় একটি ক্লাবের উদ্যোগেই বিগত দেড় মাস ধরে মহিল ফুটবল টুর্নামেন্ট চলছিল। খেলা দেখার জন্য টিকিটও ধার্য করা হয়েছিল। মঙ্গলবার ফাইনাল ম্যাচের আগেই প্রীতি ম্যাচ চলাকালীন হামলা চলে। একদল লোকজন মাঠে লাগানো টিনের বেড়া ভাঙচুর করে। তাদের দাবি মহিলাদের ফুটবল খেলার কোনো অধিকার নেই। এটা নাকি মুসলিম আইন বিরোধী।
খেলা আটকাতে ভাঙচুর চালানোর অভিযোগ। মহিলাদের পর্দাপ্রথা মানতে হবে। তাদের এভাবে খেলাধুলো করার অধিকার নেই বলেই দাবি করেছে মৌলবাদীরা। নতুন বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। প্রসঙ্গত, ইউনূস সরকার আসার পরই বাংলাদেশে মহিলাদের বাজারে যাওয়ার উপরে নিষেধাজ্ঞার ফতোয়া জারি করা হয়েছিল। ওই দেশের নাগরিক মহল মনে করছে, এটা তালিবানি শাসনের একটা পদক্ষেপ। এখুনি তা বন্ধ করতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশও আফগানিস্তান হয়ে যাবে।

