মা কে অপমান কংগ্রেসের! চোখ ভরে যাওয়া জলে জবাব দিলেন মোদী
মনিপুষ্পক খাঁ , নিউজডেস্ক:- ঠিক এক সপ্তাহের মাথায় তাঁর মা কে নিয়ে অপমানের জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাব দিতে গিয়ে আবেগে গলা বুঝে এলো প্রধানমন্ত্রীর, চোখ ভরে গেল জলে।
মঙ্গলবার মোদী কংগ্রেস ও আরজেডি নেতৃত্বের তীব্র সমালোচনা করে বলেন ” আমার মা চেয়েছিলেন আমি সকলের সেবা করি। তাই তিনি আমায় ছেড়ে দিয়েছিলেন। ধরে রাখেন নি। মা আজ জীবিত নেই। ১০০ বছর পূর্ণ করে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। যিনি নেই, যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই , তাকেও আরজেডি, কংগ্রেসের মঞ্চ থেকে কু কথা বলা হয়েছে” প্রধানমন্ত্রী আরো বলেছেন শুধু তাঁর মা কেই নয় , ওই কুকথা বলে বিহার তথা দেশের সব মহিলাকে অপমান করেছে কংগ্রেস আরজেডি।
প্রসঙ্গত, গত বুধবার রাহুল গান্ধী- তেজস্বী যাদবদের ভোটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনকে উদ্দেশ্য করে কু কথা বলেছিলেন এক যুবক। যা নিয়ে নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। মঙ্গলবার তারই জবাব দিলেন মোদী।

