Tuesday, May 26, 2026
- Advertisement -

মালদা জেলা গঙ্গা কমিটির তরফে স্বচ্ছতায় সেবা কর্মসূচি

- Advertisement -

মালদা জেলা গঙ্গা কমিটির তরফে স্বচ্ছতায় সেবা কর্মসূচি।

পার্থ ঝা,মালদা :- স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় ও মালদা জেলা গঙ্গা কমিটির ব্যবস্থাপনায় মালদা কলেজের জাতীয় স্বয়ংসেবক স্বেচ্ছাসেবকের সহায়তায় ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে জনপ্রিয় ভ্রমনকেন্দ্র ভাটরা বিলে এলাকায় পালিত হল স্বচ্ছতায় কর্মসূচি।

এছাড়াও মন্দির প্রাঙ্গণ, বাসস্ট্যান্ড,হাসপাতাল চত্বর, রামকেলি মন্দির, নদীঘাট,আদিনা মসজিদ,গৌড় নগরীর মতো ঐতিহ্য স্থানগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

১৪ সেপ্টেম্বর থেকে শুরু স্বচ্ছতায়সেবা কর্মসূচি চলবে ১লা অক্টোবর পর্যন্ত।পাশাপাশি‌ ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে পালিত হবে স্বচ্ছ ভারত দিবস । এর আগে এই পক্ষকাল ব্যাপী স্বচ্ছতায় সেবা কর্মসূচির মাধ্যমে সামাজিক সমস্ত ক্ষেত্রে পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ করে তোলার আহ্বান রেখে রাজ্যেও চলেছে সকল স্তরে স্বচ্ছতা কর্মসূচি।

উপস্থিত ছিলেন নামামী গঙ্গের জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস , মালদা কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক মিঠুন রায়, সহ একাধিক আধিকারিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments