Saturday, March 14, 2026
- Advertisement -

বর্ষাকালীন রোগ প্রকোপের চিন্তা মাথায় করে কর্মীদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন, আয়োজক ইন্দাস পাওয়ার স্টেশনের ‘স্টেশন ম্যানেজার

- Advertisement -

বর্ষাকালীন রোগ প্রকোপের চিন্তা মাথায় করে কর্মীদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন, আয়োজক ইন্দাস পাওয়ার স্টেশনের ‘স্টেশন ম্যানেজার

নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া :— ইতিমধ্যেই বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়েছে প্রখর গ্রীষ্মের দাপট। আর এই গ্রীষ্মকাল অতিক্রম হওয়ার পর শুরু হয় বর্ষার ঘনঘটা। বর্ষাকালীন সময় বিভিন্ন রোগের আক্রান্তের শিকার হতে হয় মানুষজনকে। তাই আগাম সর্তকতা হিসেবে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো ইন্দাস পাওয়ার স্টেশন সংলগ্ন পাওয়ার হাউসে। ইন্দাস পাওয়ার স্টেশনের স্টেশন-ম্যানজার কাঞ্চন দাস এর উদ্যোগে এদিন স্থায়ী অস্থায়ী সমস্ত কর্মীদের জন্য আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য শিবিরের।

বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি কারো কোন পূর্ববর্তী রোগ আছে কিনা সেটাও পরীক্ষা করা হয়।WBESDCL এর পক্ষ থেকে নির্দেশক্রমে এই আয়োজন করেন ইন্দাস পাওয়ার স্টেশনের স্টেশন ম্যানেজার।স্টেশন ম্যানেজার কাঞ্চন বাবু জানান পরবর্তীতে এহেনো উদ্যোগ আরো নেওয়া হবে। স্টেশন ম্যানেজারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সমাজের সকল স্তরের মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments