Saturday, April 18, 2026
- Advertisement -

সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা,পূর্বস্থলী দক্ষিণে মেগা জনসভার প্রস্তুতি তুঙ্গে

- Advertisement -

সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা,পূর্বস্থলী দক্ষিণে মেগা জনসভার প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা পূর্বস্থলি :- সোমবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বড় রাজনৈতিক সমাবেশকে ঘিরে জোর প্রস্তুতি। তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ-এর সমর্থনে এক নম্বর ব্লকের নিমতলা ফুটবল ময়দানে জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার সকাল থেকেই সভাস্থলে পৌঁছে প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন স্বপন দেবনাথ। মাঠ ঘুরে দেখেন প্যান্ডেল, মঞ্চ ও অন্যান্য পরিকাঠামোর কাজ।স্বপন দেবনাথ জানান, “প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। হেলিপ্যাডের কাজ শেষ। প্যান্ডেল তৈরির কাজও শেষ পর্যায়ে।” দুর্যোগেও সভা হবে ?আবহাওয়া নিয়ে আশঙ্কা থাকলেও সভা বাতিলের প্রশ্নই নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “নেত্রী আন্দোলন করে ক্ষমতায় এসেছেন। তিনি আসবেন বলেছেন, তাই সভা হবেই। দুর্যোগ আমাদের কাছে বড় বিষয় নয়, আবেগটাই বড়।

সভা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সকলেই।রাজনৈতিক মহলের নজর এখন পূর্বস্থলী দক্ষিণের এই জনসভার দিকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments