নিজস্ব প্রতিনিধি , কলকাতা :- আমার আশা ফাউন্ডেশন র কর্নধার মোশারফ মোল্লার সহযোগীতায় বারাসাত বিদ্যাসাগর অডিটোরিয়ামে আয়জিত হয়ে গেলো আলোকিত মহিলা এবং পুরুষ সম্মান । এই সম্মানীয় প্রোগ্রামে মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক ডক্টর নির্মল মাজি এবং জনপ্রিয় টেলি অভিনেত্রী তথা হিউম্যান রাইটসের রাজ্য বোর্ডের সাধারণ সম্পাদিকা পায়েল সরকার এবং আরো অনেকে। আমার আশা ফাউন্ডেশনর পক্ষ থেকে ডক্টর নির্মল মাজিকে সমাজ সম্পদ সম্মান এবং অভিনেত্রী পায়েল সরকার কে শ্রেষ্ঠ টেলি অভিনেত্রী সম্মান পদে ভূষিত করা হয়।
তারপরেই ছিলো বহু অপেক্ষারত সেই পর্ব। পায়েল সরকার অর্গানাইজেশনের বঙ্গ কৃতি সম্মানের প্রথম আমন্ত্রণ পত্র রিলিজ হয়ে গেলো। সাথে ছিলো পায়েল সরকারের পছন্দের সব ক্যান্ডিডেটরা যেমন শ্রীকান্ত মোদক, গার্গী চক্রবর্ত্তী, রিংকু দে, শ্বাসতী দাস এবং প্রথম আমন্ত্রণ কার্ড যার হাতে পড়লো রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে মাননীয় বিধায়ক এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসসিয়েশনের বেঙ্গল বোর্ডের প্রেসিডেন্ট ডক্টর নির্মল মাজির হাতে এবং তিনি নিজে ঘোষণা করলেন আগামী ২৪ই নভেম্বর,
শুক্রবার, বেনিয়াপুকুর লাইব্রেরী অ্যান্ড রিডিং ক্লাবে বাংলার সব থেকে বড় অনুস্ঠান আয়জিত হতে চলেছে “বঙ্গ কৃতি সম্মান সিজন ১” । সবাইকে আসার জন্য অনুরোধ জানালেন তিনি নিজেই।

