Wednesday, May 27, 2026
- Advertisement -

তৃণমূলকে হারাতে পারে শুধু তৃণমূলই ” – অভিমানী দেব

- Advertisement -

 

“তৃণমূলকে হারাতে পারে শুধু তৃণমূলই ” – অভিমানী দেব

নিউজ ডেস্ক : – তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের কথা কমবেশি আমরা সবাই জানি। সেই কারণেই আঞ্চালিক নেতাদের প্রার্থী না করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বিনোদন জগতের মানুষদের প্রার্থী করেছেন। এবং সেই পরীক্ষায় তিনি সফল। অনেকটা সেই ইঙ্গিতই যেন পাওয়া গেলো দীপক অধিকারীর কথায়। শুক্রবার ডেবরায় এক সভা থেকে দেব বলেন, ‘তৃণমূলকে অন্য কোনও দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল।’ এরপরই ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থীর আরও সংযোজন, ‘সবাই পদ চায়, নেতা হতে চায়, আমার লোক-ওঁর লোক… কিন্তু কর্মীরা শুধু সম্মান চায়, এটা বুঝতে আমার বেশি সময় লাগেনি।’ ভোটের মুখে আচমকা দেবের মুখে এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। ‘তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই’ কিংবা ‘আমার লোক-ওঁর লোক’… এই মন্তব্যগুলির মধ্য দিয়ে কী বোঝাতে চাইলেন দেব? সকলেই বলছেন তৃণমূলের আভ্যন্তরিন কোন্দলের ইঙ্গিত দিয়েছেন তিনি।

শুক্রবার দেবরায় মেগা শো ছিল দেবের। তিনি বড়ো একটা রোডশো করেন। সেই রোড শোয়ের পর ডেবরা অডিটোরিয়ামে তৃণমূলের ডেবরা ব্লক নেতৃত্বের তরফে আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন দেব। সেই সময়েই তৃণমূলের ক্ষমতার কথা বোঝান তিনি। একইসঙ্গে কি প্রচ্ছন্নে দলের ভিতরের ঠোকাঠুকি নিয়েও সতর্ক করে দিলেন ঘাটালের বিদায়ী সাংসদ? এরপরে তিনি বলেন, লোকসভা ভোটের মুখে ডেবরার সভা থেকে দেব তৃণমূলের কর্মী-সমর্থকদের বুঝিয়ে দিয়েছেন দল সবার উপরে। বলেন, ‘দল থাকলে, তাহলেই আমরা সবাই থাকব। দল যদি জেতে, আপনিও জিতবেন, আমিও জিতব, যাঁরা উপস্থিত আছেন, তাঁরা সবাই জিতব। দলের সম্মানই সকলের সম্মান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments