Tuesday, May 26, 2026
- Advertisement -

দলীয় কর্মীর প্রচারে আন্দামান যাচ্ছেন দিলীপ ঘোষ

- Advertisement -

দলীয় কর্মীর প্রচারে আন্দামান যাচ্ছেন দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক :- বর্ধমান দুর্গাপুরে বিজেপির হেভি ওয়েট নেতা দিলীপ ঘোষ যাচ্ছেন আন্দামান। তাঁর নিজের জায়গা মেদিনীপুর ছেড়ে তিনি প্রার্থী হয়েছেন বর্ধমান-দুর্গাপুরে। রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল তিনি হয়তো তারপর থেকেই অভিমানী। তবে তিনি নিজে মুখে স্বীকার করেননি যে তিনি অভিমানী। তবে সেই দিলীপ ঘোষ এবার আন্দামানে যাচ্ছেন বলে খবর। কিন্তু ভোটের মাঝপথে তিনি আন্দামানে যাচ্ছেন কেন? তবে প্রসঙ্গত উল্লেখ্য যে একটা সময় তিনি আন্দামানে প্রচার করতেন। সঙ্ঘের কাজে থাকতেন আন্দামানে। সেই দিলীপ আচমকাই যাবেন আন্দামানে। সূত্রের খবর দিলীপ ঘোষের খুব কাছের বন্ধু হলেন বিষ্ণুপদ রায়। তিনিও এবার বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন আন্দামানে। বিজেপি সূত্রের খবর বন্ধুর হয়ে প্রচার করতেই তিনি যাচ্ছেন আন্দামান।

সূত্রের খবর, মাত্র একদিনের জন্য বিরতি রেখেই তিনি আন্দামানে যাচ্ছেন। দিলীপ ঘোষ নিজে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনবার জিতেছেন বিষ্ণুপদ। আমার পুরনো বন্ধু। গতবার খুব কম ভোটে হেরেছিল ওই আসনে। এবার বিজেপি জিতবে। তবে দিলীপের দাপট কিছু অংশে কমেনি এখনও । এমনটাই মনে করেন অনেকে। দিলীপ জানিয়েছিলেন, ‘এখনও দাদাগিরি শুরুই করিনি। ওরা এখন ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারব না! কামারের ঘা ওরা দেখেনি। সিধা হয়ে যাবে সব। দিলীপ আরও বলেন, ‘যখন সভা করব তখন তৃণমূল দম নিতে পারবে না। ওদের প্রার্থীদের কেউ তারা করলে, মার খেলে মন্দিরে যাবে।’ তৃণমূল প্রার্থীদের উদ্দেশ্যে দিলীপের পরামর্শ, ‘ঠাকুরের পায়ে পড়তে হলে আগেই ঠাকুরের পায়ে পড়ুন। তাহলে মার খেতে হবে না। পিঠে মারের দাগ নিয়ে আর ঠাকুরের কাছে গিয়ে কি হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments