Tuesday, May 26, 2026
- Advertisement -

বুধবার দুর্ঘটনার কবলে বারাসাতের সাংসদ তথা লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার।

- Advertisement -

নিশীথ দাস, রাজু :- উত্তর ২৪ পরগনা:- বুধবার দুর্ঘটনার কবলে বারাসাতের সাংসদ তথা লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। মধ্যমগ্রাম দিঘবেরিয়া বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে আসার সময় ঘটে এই দুর্ঘটনা। জানা যায়, একটা পাইভেট কার সরাসরি তার গাড়িতে এসে ধাক্কা মারে। সজরে এসে ধাক্কা মারার কারণে গাড়ির চারটি দরজায় লক হয়ে যায় বলে জানান সাংসদ। গতি বেগ থাকায় ধাক্কা লাগার পরই গাড়ির সামনে লেগে মাথায় আঘাত পান কাকলি ঘোষ।

তার মাথায় গুরুতর ব্যথা অনুভব করায় তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সিটি স্কান করা হয় তার বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই প্রাইভেট গাড়িটির বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে পুলিশ। এর পেছনে কারোর হাত আছে কিনা তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। প্রার্থীর এমন দুর্ঘটনা খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments