নিজস্ব প্রতিনিধি পূর্ব বর্ধমান:- সোমবার সকাল সকাল ভোট দিলেন বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার।
এদিন ২৭০ নম্বর কাটোয়া বিধানসভার অগ্রদ্বীপের গাজীপুরের ১৯২ নম্বর বুথে গিয়ে নিজের ভোট দেন তিনি।তিনি দীর্ঘদিন কলকাতায় বসবাস করলেও তার ভোট কেন্দ্র হল অগ্রদ্বীপ ইউনিয়ন স্কুল।
প্রথমদিকে এই সেন্টারে ইভিএম এর যান্ত্রিক গোলযোগের জন্য অনেক দেরিতে ভোট গ্রহণ শুরু হয়।
প্রায় ৩০ মিনিট বিলম্ব হওয়ায় প্রথমদিকে কয়েকজনকে ভোট দেয়ার পর তৃণমূল প্রার্থীর শর্মিলা সরকার ভোট দেন। ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,প্রথমবার সরাসরি রাজনীতির সাথে যুক্ত হয়ে নিজের জন্য ভোট দিয়েছেন তিনি।তার কাছে এটা একটা আলাদা অনুভূতি।তবে এদিন কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনার প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি তার উত্তরে বলেন যেহেতু ওই এলাকা টি বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তাই এই বিষয়ে তিনি ওই এলাকার বিষয়ে বিশেষ ভাবে কিছু জানেন না তাই বলতে পারবেন না।তবে বিরোধীরা এটা বুঝতে পেরেছে যে তৃণমূল ভালোভাবে ভোট পাবে এবং বিপুল ভোটে জয়ী হবে তারই বিরোধীরা বিভিন্ন জায়গায় অশান্তি গন্ডগোল পাকাচ্ছে।তবে প্রশাসন এই বিষয়ে নজর রেখেছে।তিনি বলেন তার লোকসভা কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে কোথাও কোনো অশান্তি গন্ডগোলের খবর নেই।তবে ভোটে জেতার ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।

