Sunday, April 26, 2026
- Advertisement -

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু 

- Advertisement -

 

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু

নিউজ টুডে :- ‘আন্তর্জাতিক সেতু’ মানে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়। তেমনই এক আন্তর্জাতিক সেতু আছে যা অতি সাধারণ কাঠ ও বাঁশ দিয়ে তৈরী। আর দৈর্ঘ্য? শুনলে অবাক হবেন, মাত্র ১০. ৪ ফুট। আমাদের গ্রাম বাংলায় এমন হাজার সেতু আছে গ্রামের মানুষদের চলা ফেরার জন্য। খোদ ইউরোপের বুকেই অবস্থিত এই ব্রিজ, যার নাম ‘এল ম্যাক্রো’। আর এই ব্রিজ যুক্ত করে রেখেছে স্পেন এবং পর্তুগালকে। ২০০৮ সালে যখন গ্রামবাসীরা এই ব্রিজ তৈরির কাজে হাত দিয়েছিল, তখন রীতিমতো অবাক হয়েছিল প্রশাসন। অবশ্য কোনোরকম বাধা কেউ দেয়নি। বরং ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে আর্থিক সাহায্যও করা হয়। তবে এই ব্রিজ তৈরির সঙ্গে জড়িয়ে আছে এক অতি পুরনো সম্পর্কের ইতিহাস। পর্তুগালের ভার্জিয়া গ্রাম এবং স্পেনের এক্ট্রিমাদুরা গ্রামদুটির মধ্যে সম্পর্ক অতি পুরনো। এই সেতু সেই যোগাযোগকে সহজ করেছে মাত্র। দুটি পৃথক দেশের অংশ হয়েও বারবার এক গ্রামের মানুষ অন্য গ্রামের প্রতিবেশী হয়েই দাঁড়িয়েছেন।

কার্ল মার্ক্স কল্পনা করেবিলেন, একটা সময় আসবে যখন পুরো পৃথিবীটাই একটা দেশ হয়ে উঠবে। থাকবে না কোনো সীমারেখা। এ যেন অনেকটা তাই। ভুল করে অনেকে ভাবেন বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু হলো কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত জাভিকন সেতু। কিন্তু সেই তথ্য অনেক প্রাচীন। কারণ জাভিকন সেতুর দৈর্ঘ্য ৩২ ফুট। ওর স্থান দ্বিতীয়, প্রথম হলো ‘এল ম্যাক্রো’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments