NPS স্কিম – কোটি টাকা রোজগারের পথ খুলে দিয়েছে
২০২৪ সালেই বাজেটে ঘোষিত হয়েছিল ও ২০২৪ সেপ্টেম্বরে তা চালু হয়ে যায় ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS.শিশুদের ভবিষ্যত সুরক্ষিত করাই এই স্কিমের লক্ষ্য। কারও সন্তান জন্ম হওয়ার পর সেই সন্তানের নামে এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট খোলা হয়। সেখানে সেই শিশুর অভিভাবক তার ১৮ বছরে বয়স হওয়া পর্যন্ত বা যতদিন না সে অর্থ উপার্জন করতে পারছে ততদিন টাকা জমা করতে থাকেন। তারপর সেই শিশু নিজের উপার্জিত টাকা সেখানে জমা করতে থাকে। সর্বোচ্চ ৬০ বছরে ধরে সেখানে টাকা জমা হওয়ার ফলে ওই শিশু যখন অবসরের দোরগোড়ায় পৌঁছবে তখন তার হাতে অবসরকালের খরচ চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ ওই তহবিল থেকেই আসতে থাকবে।
স্কিমের বিস্তারিত খবর – ধরে নেওয়া যাক
* শিশুর জন্মদিন: ১ জানুয়ারি, ২০২৫ বাৎসরিক বিনিয়োগ: ৭ হাজার ৩০০ টাকা (দৈনিক ২০ টাকা হিসাবে ধরলে) বাৎসরিক বিনিয়োগ *বৃদ্ধি: ০ রিটার্ন: বাৎসরিক ১২%
*৬০ বছর পর সেই বাচ্চার বয়স যখন ৬০ হবে তখন সেই শিশু ৬ কোটি টাকার বেশি পাবে।
*মোট বিনিয়োগ: ১ লক্ষ ৩১ হাজার ৪০০ ১৮ বছর পর তহবিল: ৪ লক্ষ ৫৫ হাজার টাকা ৬০ বছর পর *তহবিল: ৬ কোটি ১০ লক্ষ ৮৮ হাজার ১৩৮ টাকা
এনপিএস বাৎসল্যর নিয়ম বলছে শিশুর বয়স ১৮ হলে সে ২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নিতে পারবে। কিন্তু সে যদি না তুলে পুরোটাই কম্পাউন্ডিং হতে দেয় তাহলে তার এই বিনিয়োগের রিটার্ন ভালই হবে।
* রিটার্ন ১২ শতাংশ না হয়ে যদি ১০ শতাংশও হয় তাহলেও যে পরিমাণ টাকা পাওয়া যাবে তা নেহাতই খারাপ নয়। হিসাব বলছে বাৎসরিক ১০ শতাংশ হিসাবে রিটার্ন এলে ৬০ বছর পর ২ কোটি ৪৩ লক্ষ ৬৯ হাজার ৫৭৬ টাকা পাওয়া যাবে।

