Saturday, February 7, 2026
- Advertisement -

SIR কাজে যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো ময়নাগুড়ি বিডিও অফিসের এস আই আর এর দায়িত্বে থাকা কর্মী সম্পা রায়ের

- Advertisement -

SIR কাজে যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো ময়নাগুড়ি বিডিও অফিসের এস আই আর এর দায়িত্বে থাকা কর্মী সম্পা রায়ের

নিজস্ব সংবাদদাতা জলপাইগুড়ি :— এস আই আর এর কাজে যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের দশ দরগা এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো ময়নাগুড়ি বিডিও অফিসের এস আই আর এর দায়িত্বে থাকা কর্মী সম্পা রায়ের।

গুরুতর জখম সহকর্মী পায়েল মোহন্ত। সহকর্মী পায়েল মোহন্ত র সঙ্গে স্কুটিতে করে ময়নাগুড়ি বিডিও অফিসে যাচ্ছিলেন সম্পা।

দুজনেই ময়নাগুড়ি বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্তব্যরত। এস আই আর এর শুনানি কেন্দ্রের ডেটা এন্ট্রির দায়িত্বে রয়েছেন।উল্টো দিক থেকে আসা ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা সম্পা কে মৃত বলে ঘোষনা করেন। পায়েল মোহন্ত র অবস্থা আশঙ্কা জনক বলে জানাগিয়েছে। ঘাতক ডাম্পারের খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে প্রশাসনিক মহলে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments