Sunday, April 26, 2026
- Advertisement -

আর জি কর কান্ড – প্রতিবাদে উত্তাল দেশ – আজ থেকে সারা দেশে OPD পরিষেবা বন্ধ 

- Advertisement -

 

আর জি কর কান্ড – প্রতিবাদে উত্তাল দেশ – আজ থেকে সারা দেশে OPD পরিষেবা বন্ধ

নিউজ ডেস্ক :- আর জি কর হসপিটালে নারকীয় ঘটনার পরে প্রতিবাদে সারা দেশ উত্তাল। এই পরিস্থিতিতে সর্ব ভারতীয় চিকিৎসক সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার সারা দেশের সমস্ত হসপিটালের OPD পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।

৯ অগাস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী (পিজিটি) ডাক্তারের যৌন হয়রানি এবং হত্যার পরে এই বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের আগুনের জ্বলছে সারা দেশ।

ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (FAIMA) মঙ্গলবার, ১৩ অগাস্ট থেকে দেশব্যাপী প্রতিবাদ এবং OPD এবং বিকল্প পরিষেবাগুলি বন্ধ করার আহ্বান জানিয়েছে। ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে একটি চিঠি লিখে মহিলা ডাক্তারের সঙ্গে নৃশংসতার ঘটনার বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। দোষীদের বিচারের আওতায় আনার জন্য আইএমএ এই ঘটনার সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে। এছাড়াও, অ্যাসোসিয়েশন এমন পরিস্থিতির বিশদ তদন্তের দাবি করেছে। IMA অনুরোধ করেছে যে কর্মক্ষেত্রে ডাক্তারদের, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা যেহেতু যৌথ তালিকার অধীনে তাই কেন্দ্রীয় সরকারের কাছে সমস্ত বিষয়টা সম্পর্কে তদবির করার অনুরোধ জানিয়েছে IMA.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments