Saturday, March 14, 2026
- Advertisement -

ইসরাইলি ক্ষেপনাস্ত্রের হামলায় মারা গেলেন হামাস নেতা ইসমাইল হানিয়া

- Advertisement -

 

ইসরাইলি ক্ষেপনাস্ত্রের হামলায় মারা গেলেন হামাস নেতা ইসমাইল হানিয়া

টিভি ২০বাংলা :- আবার ইসরাইলের ভয়ঙ্কর হামলা নেমে আসে হামাসের উপর। এই যুদ্ধে বিশ্বের অন্যতম নীতিহীন আক্রমন করেছে ইসরাইল। তেহরানে হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে বর্বর ইসরাইলি বাহিনী। সৌদি গণমাধ্যম আল হাদাৎ বিভিন্ন উৎস থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে তেহরানে হানিয়ার ব্যক্তিগত বাসভবনে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে এই হামাস নেতাকে হত্যা করা হয়েছে। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে ক্ষেপণাস্ত্রটি হানিয়া যে ভবনে ছিলেন সেখানে আঘাত হানে। এতেই মৃত্যু হয় তাঁর।

ইরানের এক মুখমাত্র জানিয়েছে, হানিয়া উত্তর তেহরানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এক আবাসিক এলাকায় ছিলেন আর সেখানে ‘আকাশ থেকে আসা একটি অস্ত্রের আঘাতে’ নিহত হয়েছেন।মঙ্গলবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাস বলেছে, ‘ভাই, নেতা, মুজাহিদ ও আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া তেহরানে তার সদর দপ্তরে একটি জায়নবাদী হামলায় নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।’ এই মর্মন্তিক ঘটনায় তীব্র নিন্দা করেছে বিশ্বের সমস্ত শান্তিপ্ৰিয় মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments