Wednesday, May 27, 2026
- Advertisement -

একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায়।”,শান্তনুর মন্তব্যে বিতর্ক 

- Advertisement -

একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায়।”,শান্তনুর মন্তব্যে বিতর্ক

একটাও তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাঁদের বাঁচান। ভোট প্রচারে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

মঙ্গলবার ভোট প্রচার নিয়ে শান্তনু ঠাকুরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওয় শান্তনুকে বলতে শোনা গিয়েছে, তৃণমূলের একজনকেও নাগরিকত্ব দেওয়া হবে না। তৃণমূলের কোনও কথা শুনতে হবে না। আপনারা সেল্ফ ডিক্লারেশন দেবেন। আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন। কী করতে হবে বলে দেব। সঙ্গে তিনি আরও বলেন, একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায়।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে শান্তনু বৃহস্পতিবার বলেন, বাংলাদেশে পাঠিয়ে দেব। তৃণমূলের মা যিনি তিনি যদি বলেন ভোট কার্ড আধার কার্ড থাকলে নাগরিক তাহলে তাই সই। এনআরসি (NRC) সময় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। তখন ওর মার কাছ থেকে নাগরিকত্ব নেবে। ব্যাপারটা বোঝার আছে এটা ভারতবর্ষের নাগরিকত্ব পশ্চিম বাংলার নাগরিকত্ব নয়।

প্রসঙ্গত মঙ্গলবার গাইঘাটার পাঁচপোতা এলাকায় ভোট প্রচারে বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সেখানেই তিনি নাগরিকত্ব নিয়ে বিতর্কিত এই মন্তব্য করেন। ভাইরাল ওই ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments