কোচবিহারের মরা তোর্সাকে বাঁচানোর নয়া উদ্যোগ
সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে আমরা হারিয়েছি বহু প্রাচীন নদী। এখনও হারাতে চলেছি আরও কিছু নদী – যা এক সময় বাংলার প্রাণ ছিল। তেমনই এক নদী কোচবিহারের মরা তোর্সা নদী।
জেলা কোচবিহারের সদর শহরের মাঝ দিয়ে এই বয়ে গিয়েছে মরা তোর্সা নদী। দীর্ঘ সময়ের এই নদী বৈচিত্রের আবাসস্থল। তবে বর্তমান সময়ে নদীটি দিনে দিনে নিজের নাব্যতা হারিয়ে ফেলছে। নদীটি দিনের পর দিন বিভিন্ন ধরনের নোংরা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে উঠছে। এছাড়া নদীটি সংস্কার করা হচ্ছে না দিনের পর দিন। ফলে ধীরে ধীরে নদীটির মধ্যে থাকা বহু জীব বৈচিত্র্য কমতে শুরু করেছে। এবার সেই নদীকে আবার পুরোনো রূপে ফিরিয়ে আনার জন্য স্থানীয় পরিবেশ প্রেমীর শুরু করেছেন আন্দোলন।
জেলার এক পরিবেশবিদ তথা নদীপ্রেমী সুমন্ত সাহা জানান, “দীর্ঘ সময়ের এই নদীটির ধীরে ধীরে মৃতপ্রায় অবস্থা হয়ে যাচ্ছে। এই গোটা বিষয়টি হয়েছে মানুষের বিভিন্ন কর্মকান্ডের জেরে। নোংরা-আবর্জনা ফেলা এবং নদী পরিষ্কারের কোন প্রকার উদ্যোগ গ্রহণ না করা এর প্রধান কারণ।
এই দুই কারণে বর্তমান সময়ে নদীটি ধীরে ধীরে নিজের নাব্যতা হারাচ্ছে। একটা সময় নদীটি সতেজ থাকলেও। বর্তমান সময়ে নদীতে প্রাণপ্রায় নেই বললেই চলে। নালা রূপে নদীটি অবস্থান করছে শহরের মাঝে। জঙ্গল, কচুরিপানা ও নোংরা আবর্জনা এর রীতিমত ঢেকে রয়েছে নদীতে। তাইতো নদীটির দ্রুত সংস্কার প্রয়োজন।” জেলার এক বন্যপ্রাণ প্রেমী অর্ধেন্দু বণিক জানান, “জেলার এই নদীটির মধ্যে প্রচুর জীববৈচিত্র রক্ষা করা যেত। যেগুলি বর্তমান সময়ে আর দেখতে পাওয়া যায় না খুব একটা।
নদীটির মধ্যে প্রচুর কচ্ছপ রয়েছে। এই কচ্ছপগুলি মূলত সফট শেল ও হার্ড শেল দুই ধরনের। এছাড়া একটা সময়ে প্রচুর পরিযায়ী পাখিদের ভিড় দেখতে পাওয়া যেত নদীটির মধ্যে। বর্তমান সময়ে সেই সংখ্যা কমেছে অনেকটাই। তাইতো নদীটির দ্রুত সংস্কার করা প্রয়োজন রয়েছে।”

