দার্জিলিং কে আলাদা রাজ্যে করার দাবিতে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা নির্দল প্রার্থী হয়ে নমিনেশন জমা দিলেন
নিউজ ডেস্ক :- একেই হয়তো বলে,’খেলা জমে গেছে।’ বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপির কার্শিয়াংএর বিধায়ক। এবার তিনি দার্জিলিং থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দেল হিসাবে নমিনেশন জমা দিলেন। তিনি বলেন, আমার মোট ১৭ দফা ইস্তেহার রয়েছে। সে সব পরে বলব। তবে প্রধান দাবি হল যে কোনও শর্তে পাহাড়কে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করা। বিষ্ণুপ্রসাদের মনোনয়ন পেশের খবরে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ত বলেন, যে কেউ ভোটে দাঁড়াতে পারেন। আমাকে জিজ্ঞাসা করে ভোটে দাঁড়াতে হবে না কি? দলের বিরুদ্ধে আগেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, আলাদা রাজ্যের দাবিতে লোকসভা ভোটে লড়বেন তিনি। সেই প্রতিশ্রুতি রেখে শনিবার দার্জিলিং কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।
এদিন দার্জিলিংয়ে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি। এর পর বলেন, আমার প্রধান দাবি যে কোনও শর্তে পশ্চিমবঙ্গ থেকে পাহাড়কে আলাদা করতে হবে। সেই সুভাষ ঘিসিং থেকে শুরু করে একের পর এক পাহাড়ি নেতা আলাদা রাজ্যের দাবিতে পাহাড়ে আন্দোলন করেছে। পাহাড়ি মানুষের বিশেষ সেন্টিমেন্ট এই আলাদা রাজ্য। ফলে তারা সমর্থন পেয়েছে বার বার। এবার কি হবে বলার সময় আসে নি। শনিবার মহাকাল মন্দিরে পুজো দিয়ে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেন, আমি আলাদা রাজ্যের দাবিতে যখন সোচ্চার হয়েছি তখন আর পিছনে ফিরে দেখার সুযোগ নেই। আমি বিধানসভায় ৪ বার আলাদা রাজ্যের প্রসঙ্গ উত্থাপন করেছি। আমি পাহাড়ের বিভিন্ন দলের সঙ্গে কথা বলেছি। এবার আমি আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখে ভোটে দাঁড়ালাম। দেখি আমাকে কে কে সমর্থন করে।

