নিশীথ দাস উত্তর২৪ পরগনা :- দত্তপুকুরে খুনের ঘটনায় গ্রেপতার ১, ধৃতকে মঙ্গলবার নিয়ে আসা হল বারাসত মহকুমা আদালতে।সোমবার সন্ধ্যায় দত্তপুকুর থানার অন্তর্গত কাশিমপুর পঞ্চায়েতের নতুনপাড়া কেজুরতলা এলাকায় গুলি করে খুন করা হয় মন্মথ মন্ডল নামে এক জমি কারবারিকে।সেই ঘটনায় দত্তপুকুর থানার পুলিশ তদন্তে নেমে মানিক বেপারী নামে এক অভিযুক্ত কে গ্রেপ্তার করে।অভিযুক্ত মানিক বেপারীর বয়স ৩৫,কাশিমপুর এলাকায় তার বাড়ি।তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আদালতের কাছে। পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কারা যুক্ত আছে তাদের খোঁজ চালাবে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে খবর। এদিকে
বারাসাত হাসপাতাল থেকে মঙ্গলবার ময়নাতদন্তের পর বিকেল বেলায় জমি ব্যবসায়ী মন্মথ মন্ডল মৃতদেহ নিয়ে আসা হল তার নিজের বাড়িতে এর পরেই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী মা ,সহ তার পরিবার ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ এই ঘটনার খবর পেয়ে মৃত মন্মথ মণ্ডলের বাড়িতে যায় ব্যারাক পুরের সাংসদ অর্জুন সিং ও আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান তার পরিবারের সাথে দেখা করে তাদেরকে সান্তনা দেন এবং প্রশাসনের প্রতি ভরসা রাখার বার্তা দেন অর্জুন সিং ৷

