Saturday, March 14, 2026
- Advertisement -

প্রতারনার একটা সীমা থাকা দরকার 

- Advertisement -

 

প্রতারনার একটা সীমা থাকা দরকার

লজ্জার বিষয় এটাই যে প্রতারক আমাদের দেশের এক মানুষ। আর প্রতারিত হতে চলেছিল এক স্কটল্যান্ডবাসী। ভারতে আসা এক স্কটিস ভ্লগারের সঙ্গে তেমনটাই ঘটল। হায়দরাবাদের এক ফল বিক্রেতা ওই ভিনদেশি যুবকের কাছে একটি কলার দাম ১০০ টাকা চেয়ে বসলেন। এমন দাম চাওয়ায় যুবক বেজায় চমকে যান। এই ভিডিওই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে ঠিক কী দেখা গিয়েছে? দেশবিদেশের নানা জায়গার খাবার চেখে দেখাই শখ স্কটল্যান্ডের বাসিন্দা হিউর। সম্প্রতি ভারতে সফরে হায়দরাবাদে আসেন তরুণ। সেখানকার অদ্ভূত অভিজ্ঞতার ভিডিও ‘হিউ.অ্যাব্রড’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ইউটিউবেও নিজের চ্যানেল রয়েছে তাঁর। দেখা যায় ভ্যান গাড়ি করে কলা বিক্রি করছে একজন। সেখানে একটা কলার দাম বড়োজোর ১০ টাকা হতে পারে। কিন্তু বিদেশি দেখে বিক্রেতা সোজা ১০০ টাকা চেয়ে বসলেন।

হিউ সরাসরি জানান, এত দাম দিয়ে একটা কলা কিনবেন না। প্রশ্ন তোলেন, বিদেশিদের জন্যই কি এত দাম রাখা হয়েছে? যদিও স্কটিস তরুণের মন্তব্যকে মোটেই পাত্তা দেননি ওই ফলবিক্রেতা। এরপর হিউকে বলতে শোনা যায়, “ব্রিটেনে এই দামে আমি আটটি কলা কেনা যায়। জানি না, এখানে একটি কলার দাম কী করে এত হয়?” সমাজ মাধ্যমে ভাইরাল ওই ভিডিও দেখে অনেক ভারতীয় লজ্জায় পড়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments