Friday, April 17, 2026
- Advertisement -

বসিরহাট চাঁপাপুকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তিন ছাত্রের অভিনব আবিষ্কার 

- Advertisement -

বসিরহাট চাঁপাপুকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তিন ছাত্রের অভিনব আবিষ্কার

বর্তমানে একটি জ্বলন্ত সমস্যা পরিবেশ দূষণ। আর এই দূষণের প্রধান উৎস বিভিন্ন গাড়ি ও কল-কারখানা। সেখান থেকে নির্গত কালো ধোঁয়া জীবকুলকে নানা সমস্যায় ফেলছে। এর প্রতিবিধানেই গবেষণা শুরু করে ওই তিন ছাত্র। পরিবেশ দূষণের অন্যতম উৎস কল কারখানার থেকে নির্গত ধোঁয়া থেকে দূষিত কার্বন-সহ উপদানগুলিকে কীভাবে আলাদা করে নেওয়া যায় এবং ফিল্টারের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে দেওয়া যায় এমন এক মডেল তৈরি করল বসিরহাটের গ্রামের স্কুলের ছাত্ররা।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের চাঁপাপুকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তিন ছাত্র কলকারখানা থেকে নির্মিত দূষিত ধোঁয়াকে ফিল্টার করে কার্বন অবজারভার বিশেষ মডেল তৈরি করল। সেই আবিষ্কারে খুশি পরিবেশবিদেরা। এই মডেলে কলকারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়া একটি বিশেষ পাইপের মাধ্যমে ফিল্টার যুক্ত অবায়বের মধ্য দিয়ে যাওয়ার সময় ধোঁয়ার কার্বন-সহ বিভিন্ন উপাদান গুলি ফিল্টারের আটকে যাবে এবং অনেকটাই পরিশুদ্ধ ধোঁয়া বাতাসের সঙ্গে মিশবে।

এতে দুটো বড়ো সুবিধা পাওয়া যাবে। তারা জানাচ্ছে, এর ফলে একদিকে যেমন পরিবেশ স্বচ্ছ বাতাস পাবে ঠিক অপরদিকে ফিল্টারে জমে থাকা কার্বন থেকে কালি, রং সহ বিভিন্ন উপাদান তৈরি সম্ভব হবে। স্কুলের ছাত্রদের অভিনব এই মডেল তৈরিকে প্রশংসা করেছেন নাগরিক মহল সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments