Tuesday, May 26, 2026
- Advertisement -

বিরাট এই জন্যই ‘বিরাট’ – রিঙ্কুকে দিলেন ব্যাট উপহার

- Advertisement -

ভারতীয় ক্রিকেটের ইতিহাসের বিরাট কোহলি একজন মাইল ফালক। রিঙ্কু খুবই অনুপ্রেরণা দায়ক খেলোয়াড়। শুক্রবার চিন্নাস্বামীতে কেকেআর-আরসিবি ম্যাচের পর ঘটল আসল ঘটনা। এই ম্যাচে রিঙ্কু সিং সেভাবে স্পটলাইটে ছিলেন না। সুনীল নারিন ম্যাচের সেরার পুরস্কার জিতে নেন। কিন্তু ম্যাচের শেষে বড় পুরস্কারটা রিঙ্কু সিংয়ের ভাগ্যেই জুটল। এটাই হয়তো রিঙ্কুর কাছে শ্রেষ্ঠ উপহার।

এই ম্যাচটাতেও হারতে হয়েছে বিরাটের দলকে। এই ম্যাচে ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। তবুও তাঁর দল জিতল না। খুব কম সময়ের মধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের পছন্দের ক্রিকেটার হয়ে উঠেছেন রিঙ্কু। দারিদ্রের কঠিন গণ্ডি পেরিয়ে এত বড় মঞ্চে পারফর্ম করা তাঁর জন্য সহজ কাজ ছিল না। কিন্তু এর পরেই ঘটে আসল ঘটনা। ছবিতে দেখা যাচ্ছে, রিঙ্কু প্যাড পরে ঘরে ঢুকেছে। আর বিরাট তার ব্যাগ থেকে একটা ব্যাট বের করে তুলে দিলেন রিঙ্কুকে।

রিঙ্কু কিছুটা অবাক! তার পরেই দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। রিঙ্কুর লড়াইয়ের কাহিনি অনেককেই অনুপ্রেরণা জোগায়। বিরাট কোহলিও হয়তো তাঁর লড়াইয়ের কথা শুনেছেন। আর তাই কেকেআর তারকার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় ছিলেন তিনিও। তিনি কেন বিরাট কোহলি, এদিন সেটা বুঝিয়ে দিয়ে গেলেন। দল হারলেও রিঙ্কুকে উপহার দিলেন কোহলি। রিঙ্কুতে মুগ্ধ বিরাট। নিজের ব্যাটটাই উপহার হিসেবে দিয়ে দিলেন কেকেআর তারকাকে। রিঙ্কুকে ব্যাট উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট কোহলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments