বোনাস না মেলায় আন্দোলনের পথে শ্রমিকরা
নিজস্ব সংবাদদাতা :- পূজো শুরু হতে মাত্র ৯ দিন।এদিকে চা শ্রমিকদের বোনাসের সন্ধান নেই। বিপাকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার শ্রমিক। তাই বোনাস না মেলায় উওর দিনাজপুরের্ ৪০ টির বেশী ফ্যাকট্রি আন্দোলনের পথে নেমেছে।
চা শ্রমিকদের সমস্যা যেন মিটতেও চাইছেনা। বোনাসের দাবিতে সোমবার গেট মিটিং করে বিক্ষোভে সামিল হলেন মেটেলি ব্লকের কিলকোট চাবাগানের শ্রমিকরা। স্লোগানের মধ্যে দিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে। শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে তৃনমূল চা বাগিচা শ্রমিক ইউনিয়নের জেলা জয়েন্ট
সেক্রেটারী মজেন্দ্র সিং, ওরফে কালু সিং।
কালু সিংহ জানিয়েছেন ইউনিয়নের পক্ষ থেকে আমরা জানতে চাই চোপড়া ব্লক সহ উত্তর দিনাজপুর জেলায় প্রায় ৪০-৪৫ টিরও বেশি চা ফ্যাক্টরি আছে। সেখানে বোনাস নিয়ে কোনরকম হেলদোল নেই কেন মালিকপক্ষের?প্রত্যেক বছর পুজোর বোনাসের সময় কেন আমাদের আন্দোলন করে বোনাস আদায় করতে হবে? আমরা ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের বোনাস নিয়ে অবিলম্বে আলোচনার কথা মালিকপক্ষের কাছে রাখলে এখনও অব্দি কোনরকম আশ্বাস না পাওয়ায় আমাদের এই সিদ্ধান্ত।
শ্রমিকদের কাছে বোনাসের খবর জানতে চাইলে তারা বলেন পুজো আর হাতে গোনা কয়েকটা দিন,এখন অব্দি মালিকপক্ষ বোনাস নিয়ে দ্বিচারিতা করছেন,পুরো বছর আমরা মালিকপক্ষকে আমাদের শ্রমের মধ্য দিয়ে পরিষেবা দিয়ে চলেছি।কিন্তু পুজোর বোনাসের সময় আসলেই যত রকম বাহানা। প্রত্যেকবার আন্দোলনে নেমেই আমাদের কেনো বোনাস নিতে হচ্ছে?এ নিয়ে রীতিমতো গোলকধাঁধায় শ্রমিক মহল।
অন্যদিকে তৃণমূল চা-বাগিচা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে শ্রমিকদের এই ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন চালিয়ে যাবো,দ্রুত সমাধান না হলে শেষ অব্দি জঙ্গি আন্দোলনে নামতে বাধ্য হবো আমরা।

