মুকুল বিলাশের বিলাস বহুল হোটেলের সন্ধান দিঘাতে
নিউজ ডেস্ক:- কালো টাকা সাদা করার একটা বড়ো মাধ্যম হয়ে উঠেছে হোটেল ব্যবসা। সম্প্রতি খবরে প্রকাশ বাংলার বহু নেতা মন্ত্রীর দীঘা ও পুরীতে অনেক হোটেল আছে। এবার সেই তালিকায় যুক্ত হলো সম্প্রতি রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার মুকুল বিলাশের দীঘার হোটেল। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি ও তাঁর ভাই। আনিসুর রহমান ওরফে বিদেশ ও আলিফ নূর রহমান ওরফে মুকুলকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার রাতে। আর তাঁদের গ্রেফতারির পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করেছে। রেশন দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বাকিবুর রহমানও জেলে। এবার বাকিবুরের দুই মামাতো ভাই গ্রেফতার হয়েছেন ইডির হাতে। আর সেই দুই ভাই বিদেশ ও মুকুলের হোটেলের সন্ধান দিঘায়।
যদিও সেই হোটেলের খবর প্রকাশ্যে কেউ স্বীকার মরে নি। কিন্তু সূত্রের খবর হোটেলে একাধিক বিলাস বহুল হোটেল আছে ওই দুই ভাইয়ের। হোটেল ব্যবসার। মূল উদ্দেশ্য রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করা।

