“মোদীজীর গ্যারান্টির ওপর মানুষের বিশ্বাস আছে”: অর্জুন সিং
নিউজ ডেস্ক :- মোদীজীর গ্যারান্টির ওপর মানুষের বিশ্বাস আছে। টিটাগড়ে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন সকালে তিনি টিটাগড় ব্রহ্মস্থানে পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। তারপর তিনি টিটাগড় এস ভি পথের পাতালেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। বউ বাজার, স্টেশন বাজার, স্টেশন রোড ধরে বিটি রোড হয়ে কেলভিন লাইন ঘুরে বিস্তীর্ন অঞ্চল পরিক্রমা করে তিনি ব্রহ্মস্থানে প্রচার শেষ করেন। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন, প্রচারে বেশ ভালোই সারা মিলছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রির বিরুদ্ধে মানুষ ভোট দেন । বুথে নাক কাটা, গাল কাটা বসে থাকলে মানুষ বুঝে শুনেই ভোট দেবেন।

