Tuesday, May 26, 2026
- Advertisement -

৫০ বছর পরে বিরল সূর্যগ্রহণ দেখা যাবে কয়েকটা দেশে 

- Advertisement -

 

৫০ বছর পরে বিরল সূর্যগ্রহণ দেখা যাবে কয়েকটা দেশে

নিউজ ডেস্ক ব্যুরো :- ৫০বছর পরে বিরল সূর্যগ্রহণ। দিনেই নামবে রাতের গভীর অন্ধকার। পাখিরা ফিরবে বাসায়।

সূর্যগ্রহণ মানে সূর্য ও পৃথিবীর মধ্যখানে চলে আসে চাঁদ। তবে পুরো সূর্য ঢাকা পরে যায় চাঁদ দ্বারা তা খুব একটা হয় না। খবরে প্রকাশ, ১৯৭০ সালে আমেরিকার একটি সংবাদপত্র ভবিষ্যদ্বাণী করেছিল যে, ২০২৪ সালে উত্তর এবং মধ্য আমেরিকায় সূর্যের পূর্ণগ্রহণ দেখা যাবে। সেই কাগজের ছবি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সূর্যগ্রহণ হবে হোলির ১৫ দিন পর অর্থাৎ চৈত্র অমাবস্যার দিন। এই সূর্যগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত ৫০ বছরে এমন একটিও সূর্যগ্রহণ ঘটেনি। বলা হচ্ছে ৫০ বছর পর এই গ্রহণ হচ্ছে। এ বছর সূর্যগ্রহণ হবে ৮ এপ্রিল অর্থাৎ চৈত্র নবরাত্রির দিন। এই গ্রহণটি গত অর্ধ শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রহণের সময়, সৌর ডিস্ক ঢেকে যাবে এবং দিন পরিণত হবে রাতে। এ এক অনন্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য।

জনৈক জ্যোতিষ গণনা করে বলেন, ভারতে যারা সময় সম্পর্কে আগ্রহী তাঁদের জানানো হচ্ছে, গ্রহণের আংশিক পর্বটি শুরু হবে ৮ এপ্রিল রাত আনুমানিক ০৯:১২ মিনিটে, পূর্ণগ্রহণ শুরু হবে প্রায় রাত ১০:০৮ নাগাদ। চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেবে রাত ১১:৪৭ নাগাদ। পূর্ণগ্রহণ ৯ এপ্রিল মধ্যরাত ১:২৫-এ শেষ হবে। এবং আংশিক গ্রহণ শেষ হবে রাত ২:২২-এ। চাঁদ এবং সূর্য একে অপরের সবথেকে কাছাকাছি চলে আসবে। দূরত্ব থাকবে মাত্র ৩,৬০,০০০ কিলোমিটার। চাঁদ এইভাবে সূর্যকে ঢেকে ফেলবে। এবং একটা সময়ে সূর্যগ্রহণের কারণে সাড়ে সাত মিনিটের জন্য সূর্য দেখা যাবে না। একেই বিজ্ঞানীরা বলছেন, অসাধারণ সুন্দর প্রাকৃতিক রূপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments