অনুব্রতর মোট ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা ও ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে
প্রশ্ন উঠেছে একজন মাছ ব্যবসায়ী এই কোটি কোটি টাকা পেলো কোথা থেকে? CBI যেমন কোনো তদন্তই শেষ করতে পারে না, এ ক্ষেত্রেও হয়তো পারবে না। তাই বলে প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। তিহার জেল থেকে ফিরে পার্টি অফিসে পুরনো মেজাজে বৈঠকও করছেন দলীয় কর্মীদের নিয়ে। কিন্তু বিপদ যেন কিছুতেই কমছে না অনুব্রতর। সূত্রের খবর, গরু পাচার মামলায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে একগুচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, মোট ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা ও ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, শুধুমাত্র অনুব্রতর একার নয়, তাঁর আত্মীয়দের কয়েকটি অ্যাকাউন্ট ও তাঁর সহযোগী সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তাই বলাই যায়, উপরে যেমনি থাকুক, ভিতরে কিন্তু ভালো নেই অনুব্রত। গরু পাচার মামলায় একাধিক অভিযুক্ত জামিন পেয়ে গেলেও, তদন্ত এখনও চলছে। ২০২২ সালে গ্রেফতার করা হয়েছিল অনুব্রতকে। প্রথমে আসানসোল জেলে ও পরে ইডি-র মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে থেকেছেন তিনি। তাঁর মেয়ে সুকন্যাকেও গ্রেফতার করা হয়েছিল। গত বছর সেপ্টম্বর মাসে জামিন পান অনুব্রত। এখন অপেক্ষার যে কোথাকার জল কোথায় গড়ায়!

