নিজস্ব সংবাদদাতা:- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে আজ মোহালি আই এস বিন্দ্রা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো। এবং ভারত 5 উইকেটে জয়ী হলো। যেহেতু মোহালির পিচ সমতল। বাউন্ডারিও খুব বড়। সুতরাং মোহালির পিচে রান উঠবে আশা করায় গিয়েছিল। পাশে যেতে ভারত অধিনায়ক কে এল রাহুল প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণিত করে মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ। শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া ওপেনার মিছিল মিচেল মার্স মাত্র 4 রান করে সামির বলে গিলের হাতে ক্যাচ দিয়ে প্রাভিলিয়ানে ফেরেন। দলীয় 98 রানের মাথায় ওয়ার্নার 52 (53) রান করে জাদেজার বলে আউট হন।
এরপরও অস্ট্রেলিয়ার কোন ব্যাটসম্যান এই পঞ্চাশ রানের গণ্ডি টপকাতে পারেনি। স্টিভ স্মিথ (41) লাবুসানে (39) কিছুটা চেষ্টা করলেও ব্যর্থ হন। অবশেষে 50 ওভারে অস্ট্রেলিয়া স্কোর দাড়ায় 276/10। মোহাম্মদ সামি এদিন 10 ওভারে 51 রান দিয়ে 5 উইকেট তুলে নেন। যার মধ্যে গুরুত্বপূর্ণ এক উইকেট হল স্মিথেকে যেভাবে বোল্ড করেছেন তা প্রত্যেকের নজর কেড়েছে।
276 রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করে এবং ভারতের দুই ওপেনার শুভমান গিল এবং ধৃতরাজ গায়কোয়াড 142 রানের ওপেনিং পার্টনারশিপ দেয়। ব্যক্তিগত 71 রান করে এডাম জাম্পার বলে এলবিডব্লু হন ঋতুরাজ। তার পরপরই ভারত উইকেট হারাতে থাকে। ব্যক্তিগত 74 রানের মাথায় এডাম জাম্পার শিকার হন গিল। 142 রানের জুটি ভাঙ্গার পর 151 রানের মাথায় 3 উইকেট হারিয়ে ফেলে। এরপর ঈশান কিষানকে নিয়ে অধিনায়ক কে এল রাহুল জুটি গড়তে থাকে। কিন্তু দলীয় 185 রানের মাথায় ঈশান কিশান আউট হয়ে যান। এরপর সূর্যকুমার যাদব এবং অধিনায়ক জুটি গড়তে থাকে দুজনেই অর্ধশতরান পূর্ণ করেন। অবশেষে ভারত 48.4 ওভারে মাথায় অধিনায়কের রাহুল ছক্কা মেরে ম্যাচ জিতে নেয়। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম যাম্পা 2 উইকেট নেন। 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মহম্মদ সামি।

