Tuesday, May 26, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া আপডেট

- Advertisement -

 

আবহাওয়া আপডেট :- গত কয়েক দিনের মতো রবিবারও বৃষ্টির সম্ভাবনা আছে। পুজোর আগে শেষ রবিবার মার্কেটিংয়ে যাওয়ার সময় অবশ্যই ছাতা নিয়ে বের হবেন।

আজ, রবিবার মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদের ঝলক দেখা দেবে। সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আপাতত নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না। আজ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি হতে পারে। এদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণের কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। তবে পুজোর মুখে খুশির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর।সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে এমনই পূর্বাভাস। সোমবার থেকে শুক্রবার রাজ্যের কোনো জেলাতেই আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ থাকবে। কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।

অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবারের পর থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়ে ধস নেমে বিপর্যস্ত স্থানীয় মানুষ ও পর্যটকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments