Tuesday, February 17, 2026
- Advertisement -

আবার অস্ত্র উদ্ধার কোলকাতায় 

- Advertisement -

আবার অস্ত্র উদ্ধার কোলকাতায়

পর পর কলকাতায় অস্ত্র উদ্ধার হয়ে চলেছে। বিরোধীরা বলছে কলকাতা দুষ্কৃতীদের অস্ত্র ভাণ্ডারে পরিণত হয়েছে। এবার বড় বাজারে। শুক্রবার রাত ১১টা নাগাদ তল্লাশি চালানো হয় বড়বাজার এলাকায়। সেখান থেকেই উদ্ধার হয় আরও অস্ত্র। শিয়ালদহে অস্ত্র উদ্ধারের পর থেকেই আতঙ্ক বাড়ে শহরে। এছাড়া কিছুদিন আগে যেভাবে ভরসন্ধ্যায় প্রকাশ্যে কলকাতা পুরনিগমের কাউন্সিলর সুশান্ত বন্দ্য়োপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তাতেও প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। এই অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি বন্দুক, ১৭ রাউন্ড গুলি, একটি গাড়ি। কী কাজে লাগানোর জন্য ওই অস্ত্র রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের নাম সন্তোষ সাহানি, জিতেন্দ্র কুমার ও মনোজ কুমার। তাঁরা তিনজনই উত্তর প্রদেশের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, সুরেন্দ্রনাথ কলেজের পাশে অস্ত্র উদ্ধার হওয়ার পুলিশ জানতে পারে ধৃতদের ছক ছিল বড়বাজারকে কেন্দ্র করেই। পাঁচ যুবকের টার্গেট ছিল বড়বাজার। বড়সড় লুঠের পরিকল্পনা ছিল তাদের। পুলিশ জেরায় জানতে পেরেছে, বড়বাজারের এক ব্য়বসায়ীক প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের লেনদেন হওয়ার কথা ছিল। শনিবার তাদের কোর্টে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments