Friday, April 24, 2026
- Advertisement -

আবার পুলিশ আক্রান্ত কলকাতায় 

- Advertisement -

আবার পুলিশ আক্রান্ত কলকাতায়

বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর পার্বন মানেই কিছু যুবকের মদ্যপন করে গাড়ি চালানো। সেই বিষয়টা নজরে রাখতে বিশ্বকর্মা পুজোর রাতে কলকাতা পুলিশের নাকা চেকিং চলছিল। বিশেষ করে মদ খেয়ে যাতে কেউ গাড়ি না চালায় সেই বিষয়টাই বিশেষ করে দেখা হচ্ছিলো। হঠাৎ কিছু বোঝার আগেই ২০/২৫ জন যুবক ছুটে আসে পুলিশর দিকে। ঘটনাটি ঘটে তপসিয়া অঞ্চলে। ট্যাংরা অঞ্চলের চায়না টাউন এবং ক্রিস্টোফার রোডে নাকা চেকিং চালাচ্ছিলেন পার্ক সার্কাস ট্র্যাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা। তখনই এই ঘটনা ঘটে। এমন ঘটনায় সন্ত্রস্ত পুলিশ। পুলিশ মনে করছে ঘটনাটা পূর্ব পরিকল্পিত।

বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির উৎসব শুরু হয়ে গেলো। স্বাভাবিক কারণেই পুলিশের তৎপরতা বেড়েছে।জানা যাচ্ছে, বেধড়ক মারধর করা হয় ট্র্যাফিক সার্জেন্ট কৌতুক ঘোষ, এক সিভিক ভলান্টিয়ার এবং এক কনস্টেবলকে। ভেঙে ফেলা হয় পুলিশের বাইক। গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় আহত ট্র্যাফিক সার্জেন্টকে। ঘাড়ে, পায়ে এবং মাথায় চোট লেগেছে তাঁর। ঘটনার আকস্মিকতায় হতবাক পুলিশও। পুলিশ সিসি ক্যামেরা খতিয়ে দেখে যুবকদের চিহ্নত করার চেষ্টা করছে। এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ তৈরী হয়েছে পুলিশ মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments