Sunday, March 8, 2026
- Advertisement -

আর জি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের কেসে দ্বিতীয় চার্জশিট পেশ করতে চলেছে CBI 

- Advertisement -

আর জি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের কেসে দ্বিতীয় চার্জশিট পেশ করতে চলেছে CBI

আর জি কর কাণ্ডে কর্মরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার মূল অভিযুক্তর শাস্তি ঘোষণা করেছে আদালত। কিন্তু এর দ্বিতীয় কেসটি হলো – তথ্য প্রমাণ লোপাট। এবার তা নিয়ে দ্বিতীয় চার্জশিট পেশ করবে CBI. তবে এবারের সাপ্লিমেন্টারি চার্জশিটে কী কী তথ্যপ্রমাণ থাকবে?

সিবিআই সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, আরজি কর হাসপাতাল‌ এবং টালা থানার সিসি ক্যামেরার ফুটেজের থেকে প্রাপ্ত তথ্যপ্রমাণের উল্লেখ খাকছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। এছাড়াও প্রায় ১৮০ জনকে জেরা করে যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিট। আগামী ৩ মার্চ শিয়ালদা অতিরিক্ত বিচার বিভাগীয় ম‍্যাজিস্ট্রেটের এজলাসে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। দাবি করা হয়েছে, এক সিবিআই কর্তা দাবি করেছেন, তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল।

মৃত্যুর আসল কারণ ধামাচাপার চেষ্টা হয়েছিল। এই সংক্রান্ত নানা তথ্য মিলেছে। এই তদন্তের ফলে গুরুত্বপূর্ণ আদালতগ্রাহ্য তথ্যপ্রমাণ মিলেছে। সেই সব তথ্যপ্রমাণের ভিত্তিতেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। প্রসঙ্গত এর আগে আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাট মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। যদিও সময় মতো চার্জশিট জমা না করায় সেই মামলায় জামিন পেয়েছেন দু’জনেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments