কংগ্রেসের ইস্তাহার প্রকাশ – নাম দেওয়া হয়েছে -‘ন্যায়পত্র’
নিউজ ডেস্ক :- নির্বাচনের আগে নির্বাচনী ইস্তাহার প্রকাশের একটি রীতি বহু বছর ধরেই আমাদের দেশে চালু আছে। সেই ইস্তাহার আসলে প্রতিশ্রুতির ভান্ডার। তার অধিকাংশই শেষ পর্যন্ত রক্ষিত হয় না। মানুষ তা যথেষ্ট বোঝেন। ২০২৪ লোকসভা নির্বাচনে আজ ইস্তাহার প্রকাশ করলো কংগ্রেস। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, পি চিদম্বরমরা। সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘এই ইস্তাহার ন্যায়ের দস্তাবেজ। মহিলা, তরুণ, কৃষক, শ্রমিক এবং ভাগীদারি বা জনসংখ্যা অনুযায়ী ক্ষমতায় অংশগ্রহণের ন্যায়ের দাবি রয়েছে এই ইস্তাহারে।’ প্রসঙ্গত, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় রাহুল জানিয়েছিলেন, তাঁর এই যাত্রা পাঁচটি ন্যায়ের উপরে দাঁড়িয়ে। সে কথাই বলা হল ইস্তাহারে।
ইস্তাহারে ২৫টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। তার মধ্যে রয়েছে দেশের ৩০ লক্ষ সরকারি শূন্যপদে চাকরি, ২৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন স্বাস্থ্যবিমা, মহিলাদের আর্থিক সহায়তা, জাতগণনা এবং ৫০ শতাংশ পর্যন্ত জাতভিত্তিক সংরক্ষণ (এসসি, এসটি এবং ওবিসিদের জন্য), আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি।
কংগ্রেস জিতলে ভবিষ্যৎ ভারত কেমন হতে পারে তার একটা ইঙ্গিত আছে এই ইস্তাহারে।
ইস্তেহারে২৫ বছরের কমবয়সি স্নাতকদের জন্য এক বছরের জীবিকামুখী শিক্ষানবিশ হওয়ার সুযোগ দেওয়ার সাংবিধানিক অধিকারের কথাও বলা হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা দখল করলে জম্মু–কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এছাড়াও আরো অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই ইস্তা হারে। ওই ইস্তাহার দেখে মনে হয়,অনেকটা প্রায় কল্পিত ‘রাম রাজ্যের’ মতো ভারত গড়বে কংগ্রেস।

