Tuesday, May 26, 2026
- Advertisement -

কেরালার এরনাকুলামে এই ঘটনায় আপনি চমকে উঠবেন 

- Advertisement -

 

কেরালার এরনাকুলামে এই ঘটনায় আপনি চমকে উঠবেন

কথায় আছে -‘রাখে হরি তো মারে কে?’ তেমনই এক অফবিট নিউজ আজ আপনাদের সামনে উপস্থিত করবো। কেরালার এরনাকুলামে ঘটেছে এই ঘটনা। এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মী রমেশন এবং তার স্ত্রী পি কে পদ্মন একসঙ্গে বাগান থেকে গোলমরিচের পাতা তুলছিলেন। মঙ্গলবার ঠিক এই সময়েই তাদের পিরাভোনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে যায়। দুপুর ৩টে নাগাদ পদ্মন কাছেই এক আত্মীয়র সঙ্গে গোলমরিচের পাতা তুলছিলেন। সেই সময়েই রমেশন যে গাছে উঠেছিলেন সেটি ভেঙে পড়ে এবং ৪০ ফুট গভীর সেই কুয়োতে পড়ে যান রমেশন। তারপরের ঘটনা চমকে দেওয়ার মতো।

৬৪ বছরের এক বৃদ্ধ রমেশন নায়ার ইকে বাড়ির একটি গভীর কুয়োতে হঠাৎ করেই পড়ে যান। আর তাঁকে কুয়োতে পড়ে যেতে দেখে স্বামীকে বাঁচাতে তার স্ত্রী ৫৬ বছর বয়সী পি কে পদ্মনও ঝাঁপ দেন সেই গভীর কুয়োয়। অচৈতন্য স্বামী যাতে জলে ডুবে না যান, তাই সাহসী স্ত্রী কোনো কিছু না ভেবেই ঝাঁপ দেন কুয়োতে। কুয়োতে নেমে তার স্বামীকে ধরে থাকেন সেই মহিলা। আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। যতক্ষণ না পর্যন্ত কেউ সাহায্য করতে আসেন, ততক্ষণ পর্যন্ত তার এই অসম সাহসিকতা দেখে অবাক হয়েছেন নেটিজনরা। কিছুক্ষনের মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে, তাদের দুজনকেই উদ্ধার করে। কুয়োর নিচে একটি জাল ফেলে তাদের দুজনকে একে একে উপরে তুলে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments