Tuesday, May 26, 2026
- Advertisement -

কোলকাতার নিউ টাউনে মেডিক্যাল কোচিং নিতে গিয়ে অপহরণকারীদের হাতে

- Advertisement -

মালদা— কোলকাতার নিউ টাউনে মেডিক্যাল কোচিং নিতে গিয়ে অপহরণকারীদের হাতে খুন হল মালদার কালিয়াচকের এক পড়ুয়া। শুক্রবার এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এল কালিয়াচকের ১৬ মাইল গুরুটোলা এলাকায়। জানা গেছে, মৃত পড়ুয়ার নাম সাজিদ হোসেন, বয়স ১৯ বছর। বাবার নাম মোক্তার হোসেন।

পরিবারবর্গের অভিযোগ সাজিদ কোলকাতার নিউটাউনের তারুলিয়া সেকেন্ড লেন এলাকার গৌতম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে নিটের কোচিৎ নিচ্ছিল। তার ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল। কিন্তু চলতি মাসের ৪ তারিখে সে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পরে বুঝতে পারেন তার বন্ধুরা মিলে যোগসাজশ করে তাকে অপহরণ করেছে। এবং অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ৩০ লক্ষ টাকা দাবী করে।

কিন্তু এরমধ্যেই অপহরণকারীরা তাকে খুন করে। শুক্রবার ভোরে মৃত পড়ুয়া সাজিদ হোসেনের নিধর দেহ উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ। এবং এই ঘটনায় বাড়ি মালিক গৌতম সহ মোট চারজনকে পুলিশ আটক করেছে বলে খবর। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এদিন শোকের ছায়া নেমে আসে কালিয়াচকের গুরুটোলা এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments