তীব্র তাপপ্রবাহের জেরে জারি হলো স্কুলের গরমের ছুটির বিজ্ঞপ্তি, সঙ্গে অতিরিক্ত ক্লাসের নির্দেশিকা শিক্ষা দপ্তরের।
নিউজ ডেস্ক :- গরমে পুড়ছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে আগামী সপ্তাহে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এই আবহে তীব্র গরমের জেরে স্কুলে আসতে অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। তাই এবার গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে।

দার্জিলিং ও কালিম্পং বাদে রাজ্যের বাকি সব জেলায় এগিয়ে আনা হল স্কুলের ছুটি। এর আগে আগে ৬ই মে থেকে গরমের ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে সেই ছুটি দুই সপ্তাহ এগিয়ে আনা হল। এই আবহে ২২ এপ্রিল থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে। এদিকে বেসরকারি স্কুলগুলিকেও ২২ তারিখ থেকে গরমের ছুটি দেওয়ার আর্জি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

