তৃণমূল সমর্থক বাড়িতে না থাকার সুবাদে স্ত্রীর ওপর হামলা করে পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের রাখাল চন্ডী গ্রামের ঘটনা। তৃণমূল সমর্থকের স্ত্রীর ৪২ বছরের আলপনা জ্বরের অভিযোগ তার স্বামী বাসুদেব জ্বর বাড়িতে না থাকার সুবাদে বিজেপি সমর্থক সুভাষ মন্ডল, সুষান মন্ডল এবং তুষার মন্ডল তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।ঐ তিনজন বিজেপি সমর্থক
তারপর প্রতিবাদ করতেই ৪২ বছরের আলপনা জ্বর কে মারধর করে তার বাড়ির টালি এবং এসবেস্টার ভেঙে দেয় ওই তিন বিজেপি সমর্থক। এমনকি তৃণমূল সমর্থক আলপনার পরনের পোশাকও ছিড়ে দেয় বিজেপি সমর্থকরা।
ঘটনার সময় ওই তৃণমূল সমর্থক মহিলা বাড়িতে সেলাই মেশিনে সেলাইয়ের কাজ করছিলেন বলে জানিয়েছে সে।আহত তৃণমূল সমর্থক আলপনাকে চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।
ইতিমধ্যে তিন বিজেপি সমর্থক সুবাষ মন্ডল, সুসান মন্ডল,তুষার মন্ডল,এদের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী। আলপনার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছেন হাড়োয়া থানার পুলিশ।

