Tuesday, May 26, 2026
- Advertisement -

পোশাক বিতর্কে দুঃখ প্রকাশ বিশ্বভারতীর , প্রেস বিবৃতি প্রকাশ করে দুঃখ প্রকাশ করলেন ভারপ্রাপ্ত উপাচার্য

- Advertisement -

মনিপুষ্পক খাঁ, শান্তিনিকেতন : বিশ্বভারতীর পোশাক “বিতর্কে ” এবার দুঃখ প্রকাশ করলেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক । রবিবার নববর্ষের দিন লিপিকা প্রেক্ষাগৃহে বিশ্বভারতীর বাবাসাহেব ভীমরাও অম্বেডকর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি বরণের সময়ে দুই পড়ুয়া জিন্স ও এক জন রঙিন পোশাক পরেছিলেন। যা নিয়ে আপত্তি তুলেছেন বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশই। বিভিন্ন অনুষ্ঠান, উৎসবে বিশ্বভারতীতে বরাবরের রীতি সাদা পোশাক পরার তাই , সেই ঐতিহ্যকে না মানায় বিতর্কে সৃষ্টি হয়। একাধিক সংবাদপত্র ও সংবাদমাধ্যমে ও তা তুলে ধরা হয় । TV20 বাংলা ও তার ব্যতিক্রম ছিল না । এমত অবস্থায় খবরের জেরে

সোমবার প্রেস বিবৃতি প্রকাশ করে বিশ্বভারতী । বিবৃতিতে বলা হয়েছে ১৪ এপ্রিল আয়োজিত একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পোশাক বিধি থেকে বিচ্যুতির ঘটনায় উপাচার্য গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং সবার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছেন। পাশাপাশি, তার আশা , ভবিষ্যতে অনুষ্ঠানের আয়োজকেরা এ ধরনের বিচ্যুতির পুনরাবৃত্তি যাতে না হয় , তা সুনিশ্চিত করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments