Saturday, February 7, 2026
- Advertisement -

প্রদেশ কংগ্রেস অফিস হামলায় পুলিশের জালে এবার মূল পান্ডা রাকেশ সিং

- Advertisement -

প্রদেশ কংগ্রেস অফিস হামলায় পুলিশের জালে এবার মূল পান্ডা রাকেশ সিং

পূজিতা দে, নিউজ ডেস্ক:প্রদেশ কংগ্রেসের অফিসে তাণ্ডব চালানোর পর প্রায় পাঁচ দিন বাদে ট্যাংরা থেকে অবশেষে গ্রেপ্তার আসল মাথা রাকেশ সিং।টানা পাঁচ দিন লুকিয়ে থাকলেও পুলিসের গাড়িতে ওঠার সময়ে রাকেশের হুংকার কলকাতা পুলিশকে।

 

গত শুক্রবার থেকে রাকেশ সিংয়ের খোঁজ চালাচ্ছিল পুলিশ। সূত্র মারফত খবর, মঙ্গলবার রাতে ট্যাংরার একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার অভিযুক্ত বিজেপি নেতাকে তোলা হয়েছে আদালতে।

বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে কুকথা বলার অভিযোগ ওঠে। এই কটাক্ষের পর কার্যত পাটনা সহ বিভিন্ন জায়গায় বিজেপির নেতাকর্মীরা তাণ্ডব চালায় কংগ্রেসের পার্টি অফিসগুলিতে।তাণ্ডব চালানোর সময় রাহুল গান্ধী সহ বহু কংগ্রেস নেতার মেখে কালো কালির প্রলেপ দিয়ে ছবি নষ্ট করে দেওয়ার ছবি ভাইরাল সমাজমধ্যমে।গত শুক্রবার কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিসে দলবল নিয়ে তাণ্ডব চালান বিজেপি নেতা রাকেশ।

বুধবার দুপুরে শিয়ালদহ কোর্টে তোলা হয় রাকেশ সিংকে।এই নিয়ে আদালত চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দলীয় পতাকা হাতে সেখানে জড়ো হয়েছিলেন কংগ্রেসের সমর্থকরা। বিজেপি সমর্থকরা হাজির হন পতাকা দলীয় ছাড়াই।বিজেপি-র তরফে ‘মোদি’, ‘মোদি’ স্লোগান তোলা হয়। এই নিয়ে কংগ্রেস – বিজেপির মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় আদালত চত্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments