প্রধানমন্ত্রীর হাত দিয়ে শুরু হতে চলেছে বাগডোগড়া বিমানবন্দরের সম্প্রসারণের কাজ
স্টাফ রিপোর্টার :- অবশেষে প্রধানমন্ত্রীর হাত দিয়ে শুরু হতে চলেছে বাগডোগড়া বিমানবন্দরের সম্প্রসারণের কাজ, শীঘ্রই আন্তর্জাতিক বিমানবন্দর পাবে শহরবাসী।
আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের আন্তর্জাতিক বিমানবন্দর তৈরীর কাজের শিলান্যাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারানস থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভার্চুয়ালি এই কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে বিমানবন্দর সূত্রের খবর। সেই উপলক্ষে শিলিগুড়ি কাওয়াখালী ময়দানে একটি বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে। যেখানে উপস্থিত থাকবেন বিজেপির বিভিন্ন লোকসভা কেন্দ্রের সাংসদ এবং বিধায়কেরা। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য দীর্ঘদিন ধরে এই আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করার জন্য জমি সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছিল। অবশেষে রাজ্য সরকার ১০৮ একর জমি দেয় এবং কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ করে। অবশেষে এই কাজ শুরু হচ্ছে।

