Tuesday, May 26, 2026
- Advertisement -

‘বিবেকানন্দ মডেল স্কুলে’ চালু হলো ওয়াটার বেল 

- Advertisement -

 

‘বিবেকানন্দ মডেল স্কুলে’ চালু হলো ওয়াটার বেল

নিউজ ডেস্ক ব্যুরো :- সামাজিক মাধ্যমের হাত ধরে ‘ওয়াটার বেল’ শব্দটি সাম্প্রতিককালে বহুল পরিচিতি লাভ করেছে। যার মূল কথা হলো, এই প্রবল দাবদাহে নিজেকে সু‌‌স্থ রাখতে নির্দিষ্ট সময় অন্তর জল পান করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, বাচ্চারা অনেক সময় নিয়মিত জল পান করার কথা ভুলে যায়। আর তার ফলেই তাদের ডি-হাইড্রেশন, পেশিতে টান ধরা, মাথা ঘোরা ইত্যাদি সমস্যায় পড়তে হয়।

বিবেকানন্দ মডেল স্কুলের প্রধান শিক্ষক জানান, “এই বিষয়গুলি মাথায় রেখেই, শিক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময় অন্তর জল পান করে তার জন‌্য‌ই চালু করা হয়েছে, ওয়াটার বেল। ” প্রসঙ্গত সামড়োঘাট, শান্তাশ্রম, উখরিদ, খন্ডঘোষ, বালসী, পাত্রসায়ের, শাসপুরের মতো প্রায় ২০ – ২৫ কিমি দূরের গ্রামগুলি থেকে ছাত্র-ছাত্রীরা রোজ এই বিদ্যালয়ে আসে। তাই এই প্রবল গরমে যাতে তারা অসুস্থ হয়ে না পড়ে তাই ‘ওয়াটার বেল’ চালু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments