আজ অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত আফগানিস্তানের মধ্যিকার ম্যাচটি ছিল এবং সেই ম্যাচে ভারত আফগানিস্তানকে ৯০ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে দেয়। এদিন টসে যেতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। যেহেতু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ব্যাটিং প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করে আফগানরা। প্রথম ১০ ওভারে ওঠে ৪৮ রান ১ উইকেট হারিয়ে। এরপর দলীয় ৬৩ রান এবং ব্যাক্তিগত ২১ এবং ১৬ রানের মাথায় আউট হন রহমানুল্লাহ গুরবাজ এবং রহমত আউট হন। কিন্তু তারপরেই আফগান অধিনায়ক সাহিদি (৮০) এবং আজমতুল্লাহ (৬২) দলের হাল ধরেন।
দলীয় ১৮৪ রানের মাথায় আজমতুল্লাহ আউট হলে একের পর এক উইকেট হারাতে থাকে। অবশেষে ৫০ ওভারে আফগানিস্তান থামে ২৭২/৮ রান করে। বুমরাহ নেন ৪ টি উইকেট, হার্দিক পান ২ টি উইকেট, এবং কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর পান ১ টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন অধিনায়ক রোহিত শর্মা এবং ইশান কিষান। রোহিত শর্মা ৬৩ বলে শতরান পূর্ণ করেন সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে টপকে যান। তাছাড়া সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও করেন এদিন। দলীয় ১৫৬ রানের মাথায় এবং ব্যক্তিগত ৪৭ রানের মাথায় রশিদ খানকে সিঙ্গেল নিতে গিয়ে বল উপড়ে উঠে গিয়ে ভি জোনে ধরা পড়েন ইশান কিশান।
এরপর নামেন আগের ম্যাচের হিরো কিং কোহলি। যেহেতু কোহলির ঘরের মাঠ তাই তাকে নিয়ে একটা আলাদা উন্মাদনাই ছিল। কোহলি সমর্থকদের নিরাস করেননি। শ্রেয়াস আইয়ারকে সংগে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কিং কোহলি। তার আগেই রোহিত শর্মা আউট হোন ১৩১ রান করে। আফগানিস্তানের হয়ে ২ টি উইকেট পান রশিদ খান। আর এই জয়ের ফলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত।

