Monday, February 16, 2026
- Advertisement -

বীরভূমের রাজনীতিতে কেষ্টর মেগা কামব্যাক ? রাতেই কাজল-কেষ্টকে নিয়ে কোর কমিটির বৈঠক মমতার 

- Advertisement -

বীরভূমের রাজনীতিতে কেষ্টর মেগা কামব্যাক ? রাতেই কাজল-কেষ্টকে নিয়ে কোর কমিটির বৈঠক মমতার

মনিপুষ্পক খাঁ, শান্তিনিকেতন : দুই দিনের বীরভূম সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রশাসনিক বৈঠক সেরে তিনি রাজ্যে রাজ্যে বাঙালীদের উপর ভাষা সন্ত্রাসের প্রতিবাদে বোলপুরে মিছিল করেন। মমতার বীরভূম সফরে সব থেকে বেশি জল্পনা শুরু হয়েছে কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল কে নিয়ে। একদা তিহার বন্দি অনুব্রত জামিন পেয়ে বাড়ি ফিরলেও বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে প্রত্যাবর্তন ঘটেনি অনুব্রত মণ্ডলের ৷

বরং কাজল শেখ ও অনুব্রত মন্ডলের গোষ্ঠীর মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র সামনে এসেছে। পুলিশকে কটূকথা বলে দলের বিরম্বনা বাড়িয়েছেন তিনি, দলের নির্দেশে ক্ষমা চাইতে হয়েছে অনুব্রতকে। সেই অনুব্রত মণ্ডলেরই কি ফের কামব্যাক হতে চলেছে বীরভূমের রাজনীতিতে ? রবিবার ও সোমবার সন্ধ্যায় ঘাসফুল শিবিরের কিছু ঘটনাক্রম থেকে তেমনই জল্পনা শুরু হয়েছে। যদিও এই নিয়ে এখনই কেউ মুখ খুলতে নারাজ।

সোমবার রাতেই তৃণমূল নেত্রী বীরভূমে দলের কোর কমিটিকে নিয়ে বৈঠকে বসেন , সেখানেই কেষ্টর বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। স্পষ্ট করে দল কিছু না জানালেও বীরভূমের রাজনীতিতে কেষ্টর কামব্যাক এখন সময়ের অপেক্ষা বলেই জানা গেছে। জেলা তৃণমূলের একটি সূত্র থেকে জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলকে বীরভূমে দলের কোর কমিটির আহ্বায়ক করার জন্য নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন রাতেই মমতা প্রায় 30 মিনিট অনুব্রত মণ্ডল, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, বীরভূম সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মালকে নিয়ে বৈঠক করেন ৷ ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামও।

সূত্রের খবর, সেখানে মূলত দু’টি বিষয় নিয়ে আলোচনা হয় একটি ছিল অনুব্রত মণ্ডলকে বীরভূমের কোর কমিটির আহ্বায়ক করার জন্য , অন্যদিকে ছিল একজন আদিবাসী প্রতিনিধিকে কোর কমিটিতে যুক্ত করার বিষয়ে ৷

এদিন মমতার সাথে কোর কমিটির বৈঠকের পরেই বীরভূমের রাজনীতিতে অনুব্রতর কামব্যাক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

উল্লেখযোগ্য , গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় দীর্ঘদিন তিহার জেলা বন্দী ছিলেন তৃনমূলের এই নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments