Tuesday, May 26, 2026
- Advertisement -

ভোট প্রচারে বিজেপি প্রার্থী লকেটের উপর হামলা

- Advertisement -

 

ভোট প্রচারে বিজেপি প্রার্থী লকেটের উপর হামলা

নিউজ ডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোট মানেই বোমা, বন্দুক আর রক্ত। সেই ট্রেডিশন সমানে চলেছে। শনিবার রাত ৯টা নাগাদ আক্রান্ত হন হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হামলার ঘটনাটি ঘটে হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেনপুকুর এলাকায়। সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় কালীতলার কাছে রাত সাড়ে ৯টা নাগাদ বিদায়ী সাংসদের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই হামলার ঘটনাটি বাঁশবেড়িয়ার উপপুরপ্রধানের নেতৃত্বে হয়েছে বলে অভিযোগ হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির আহ্বায়ক সুবীর নাগ এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের। ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়। নির্বাচন কমিশনেও অভিযোগ জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, শনিবার বাঁশবেড়িয়ার ১৭ নম্বর ওয়ার্ডে সেনপুকুর এলাকায় কালীপুজোয় যোগ দিতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকে ফেরার পথেই তাঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপি নেত্রীর। তিনি নিজে সেই ‘হামলার’ ঘটনা ক্যামেরাবন্দি করে ফেলেন। অভিযোগ, লকেটকে কালো পতাকা দেখানো হয় এবং ‘গো ব্যাক’ স্লোগান তোলা হয়। পাশাপাশি লকেটের গাড়িতে আঘাত করার অভিযোগও উঠেছে। বিদায়ী সাংসদ দাবি করেন, তাঁর গাড়ির কাচ ভাঙার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘটনা প্রসঙ্গে পরে লকেট চট্টোপাধ্যায় সবিস্তারে বলেন, ‘রাত সাড়ে ৯টা নাগাদ সপ্তগ্রামের বাঁশবেড়িয়ার কালীতলায় গিয়েছিলাম আমি। সেখানে কালীপুজোয় যোগদান করি। তারপর কালীতলা থেকে ফেরার সময় গাড়িতে উঠেই দেখি কিছু লোক গাড়িটা ঘিরে ফেলেছে। তাঁদের হাতে বাঁশ ছিল। তাতে কালো পতাকা লাগানো। তাঁরা গাড়ির সামনে চলে আসন। অশ্রাব্য ভাষা প্রয়োগ করেন, গো ব্যাক স্লোগান দিতে থাকেন। আমি ঘটনার ভিডিয়ো করতে শুরু করলে ওরা আরও বেশি করে আঘাত করতে থাকে। এরপর ভিডিয়ো বন্ধ করে দিই আমি। আমার সিটের পাশের কাচ ভাঙার চেষ্টা হয়। একজন তো গাড়িতে ওঠারও চেষ্টা করেন। ড্রাইভার তাকে ধাক্কা দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেন। আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। বড় ষড়যন্ত্র ছিল, আমরা কিছু জানতে পারিনি। শিল্পী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এসব হয়েছে। একজন মহিলার উপর এরকম হামলা হলে এই রাজ্যটা কোথায় দাঁড়িয়ে আছে?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments