Tuesday, February 17, 2026
- Advertisement -

“মানবিক পুলিশ” মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে ডায়মন্ড হারবারের জি আর পি থানার উদ্যোগে  সরকারি ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির 

- Advertisement -

“মানবিক পুলিশ” মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে ডায়মন্ড হারবারের জি আর পি থানার উদ্যোগে  সরকারি ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার :- রাজ্যের বিভিন্ন জেলার ব্লাড ব্যাংক গুলিতে তীব্র দাবদাহের সময়ে রক্তের সমস্যা তুঙ্গে,জায়গায় জায়গায় বলতে গেলে শুরু হয় রক্তের জন্য হাহাকার।

রক্তের প্রয়োজন মেটাতে এই মহৎ কাজে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছরের মতো এ বছরও এগিয়ে এলো ডায়মন্ড হারবার জি আর পি থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির, যা গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটানোর উদ্দেশ্যে আয়োজিত হয়।

“রক্তদান মহৎ দান,রক্ত দিয়ে বাঁচান প্রাণ” এই মানবিক বার্তার মাধ্যমে ডায়মন্ড হারবার জি আর পি থানার ওসি সুমন ঘোষ এর উদ্যোগে এই মহৎ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় ৫৫ জন রক্তদাতা অংশ নেন,জিআরপি পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন এলাকার মানুষ রক্তদান করেন।

উপস্থিত ছিলেন SDPO সাকিব আহমেদ,ডায়মন্ড হারবার থানার ওসি অমরজিৎ বিশ্বাস,ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,ডায়মন্ড হারবার জি আর পি থানার ওসি সুমন ঘোষ,ডায়মন্ড হারবার থানার মেজো বাবু পান্ডু বেসরা,প্রবীণ সাংবাদিক কিংশুক ভট্টাচার্য ও দিলীপ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।

উপস্তিত এসডিপিও ও আইসি তাঁরা রক্তদাতাদের উৎসাহিত করে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে রক্তদানের আহ্বান জানান। এদিন রক্তদানের বার্তা “এক ব্যাগ রক্ত, এক নতুন জীবন” অনুপ্রাণিত করে স্থানীয় মানুষদেরও।

ডায়মন্ড হারবার জি আর পি থানার ওসি সুমন ঘোষ তিনি জানান,মুমূর্ষ রুগীকে বাঁচাতে অর্থের মতোই প্রায়োজন হয় অমুল্য সম্পদ রক্তের।

গ্রীষ্মকালে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দেয়। এর জেরে সমস্যায় পড়তে হয় বিভিন্ন মুমূর্ষু রোগীদের।এই সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা পুরনে পুলিশের এই উদ্যোগ বলে জানা যায়।

রক্তদান শিবিরে অংশ নেওয়া সাধারণ মানুষদের মতে,পুলিশের আসল মানবিক ছবি উঠে এলো ডায়মন্ড হারবারে। পুলিশের এই উদ্যোগ শুধুমাত্র নিরাপত্তারক্ষক নয়, সমাজসেবার প্রতি তাদের দায়িত্বও প্রমাণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments